বাংলাদেশ

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত নগরবাসী

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত নগরবাসী

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত নগরবাসী। যানজট আর জলজটের সঙ্গে রাস্তা খোড়াখুড়িতে দৈনন্দিন কাজে চলাচলে কঠিন সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে ভারী বর্ষণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
অফিসগামী আর শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। বৃষ্টির কারণে যানজট প্রধান সড়ক থেকে গিয়ে ঠেকেছে অলিগলি পর্যন্ত। আবহাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:আবহাওয়া অফিস জনদুর্ভোগ জলজট ভারি বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…