চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি-খিচুড়ি যুগলবন্দী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঝুম বৃষ্টিতে বাঙালির বৃষ্টি বিলাস মানেই গরম খিচুড়ি। এমন বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া যেন একদমই মন ভরে না। রাস্তায় বা বাসার বাইরে যে যেখানেই থাকুক, বৃষ্টি দেখলেই বাঙালির চোখে আপনা-আপনি খিচুড়ি ভেসে ওঠে। জেনে নিন ভোজন রসিকদের প্রিয় এই খাবারটির দুই রকমের রেসিপি।

ভুনা খিচুড়ি
উপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, মসুর ডাল ২০০ গ্রাম, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুড়া ১ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, দারুচিনি ২টি,এলাচ ৪/৫টি, তেজপাতা ২/৩টি, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৯/১০টি, ঘি ১/২ কাপ, লবণ।

প্রস্তুত প্রণালি: প্রথমে পোলাওয়ের চাল ও মসুর ডাল ধুয়ে নিন। পাত্রে ঘি দিয়ে গরম করে নিন। দারুচিনি, এলাচ, তেজপাতা ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে লালচে করে নিন। আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা গুড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। ভালো করে কষানো হয়ে গেলে চাল ও ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে ঢেকে দিন। খিচুড়ি হয়ে গেলে কাঁচামরিচ ফালি করে দিন এবং ২ টেবিল চামচ ঘি উপরে দিয়ে দমে রেখে দিন। ডিম ভাজা, গরুর মাংস অথবা মুরগীর মাংস দিয়ে পরিবেশন করুন মজাদার ভুনা খিচুড়ি।

সবজি খিচুড়ি
উপকরণ: গাজর ২টি (টুকরা করা), পটল ৩/৪টি (টুকরা করা), বরবটি ৫/৬টি (টুকরা করা),কাচা পেঁপে টুকরা এক কাপ, মিষ্টি কুমড়া টুকরা এক কাপ, পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, মসুরের ডাল ১০০ গ্রাম, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি ১ কাপ, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, মরিচ গুড়া ১ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৮/৯টি, তেজপাতা ২/৩টি, এলাচ ২/৩টি, দারুচিনি ২টি, লবণ।

প্রস্তুত প্রণালি: চাল-ডাল ধুয়ে নিন। একটি পাত্রে তেল গরম করে দারুচিনি, এলাচ, তেজপাতা ভেজে নিন। এবার পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কিছুক্ষণ ভাজুন। হলুদ, মরিচ, জিরা গুড়া দিয়ে কষিয়ে নিন ভালো করে। কষানো হয়ে গেলে চাল এবং ডাল ভেজে নিন। পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে ঢেকে দিন। পানি ফুটে উঠলে সবজি গুলো দিয়ে আবার ঢেকে দিন। পানি শুকিয়ে খিচুড়ি হয়ে গেলে কাচা মরিচ ফালি দিন এবং ঘি ছড়িয়ে দমে রাখুন দশ মিনিট। আচার এবং মাংস দিয়ে পরিবেশন করুন মজাদার খিচুড়ি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খিচুড়ি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যান্ড্রয়েড অ্যাপে ত্রুটি ধরিয়ে দিলে পুরস্কার দেবে গুগল

পরবর্তী

শিশু যৌন নিপীড়নবিরোধী অভিযানে ব্রাজিলে শতাধিক গ্রেফতার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু যৌন নিপীড়নবিরোধী অভিযানে ব্রাজিলে শতাধিক গ্রেফতার

রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে রাষ্ট্রপতি

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT