চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন খিচুড়ি নয়, অন্যকিছু ভাবতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৪৫ অপরাহ্ণ ০১, জুন ২০২১
সম্পাদকীয়
A A

প্রাথমিকে শিক্ষার্থী ঝরে পড়া কমানোর পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি এবং উপস্থিতি বাড়াতে একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছিল প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ‘প্রাইমারি স্কুল মিল’। যার বাস্তবায়নে খরচ দেখানো হয়েছিল ১৭ হাজার কোটি টাকারও বেশি। মূলত বিদ্যালয়েই খিচুড়ি রান্না করে তা শিক্ষার্থীদের খাওয়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু নানান অসঙ্গতি থাকায় তা অনুমোদন পায়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, সারাদেশের ১ কোটি ৪৮ লাখ শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচ দিন খিচুড়ি রান্না থেকে শুরু করে খাওয়ানো পর্যন্ত বিরাট এক কর্মযজ্ঞ। তা বাস্তবায়নে ঠিকাদার, এনজিও, রাঁধুনী নিয়োগ থেকে শুরু করে প্রতিটি ধাপেই আছে নানান ঝামেলা। যাতে দৈনন্দিন শিক্ষাকার্যক্রম ব্যহত হওয়ার সম্ভাবনাও থাকে। তাই খিচুড়ির পরিবর্তে অন্য কোনো খাবারের ব্যবস্থা রেখে নতুন প্রস্তাব দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুধু যে এসব কারণে প্রকল্পটি বাতিল হয়েছে; আমরা তা মনে করি না। এর পেছনে আরও অনেক কারণ নিশ্চয়ই আছে। বিশেষ করে কোন খাতে কত টাকা খরচ হবে, তা অনেকক্ষেত্রে স্পষ্ট করা হয়নি। এমন কি যেসব এনজিও কর্মীরা কাজ করবেন তাদের বেতন, পরিবহন খরচ, রাঁধুনীদের পেছনে কত ব্যয় হবে- এমন অনেক কিছুই প্রকল্প প্রস্তাবে উল্লেখ নেই।

কিন্তু কেন নেই? ভুল করে হয়েছে, এমনটি ভাবারও কারণ নেই। কেননা যে কোনো উন্নয়ন প্রকল্প প্রস্তাবে কোন খাতে কত খরচ হবে, তা নির্দিষ্ট করে বলাই নিয়ম। অথচ এখানে ইচ্ছা করেই তা অস্পষ্ট রাখা হয়েছে। তার উদ্দেশ্যটাও কারো বুঝতে বাকি থাকে না। আমরা এরই মধ্যে জেনেছি, এই প্রকল্প শুরু হওয়ার আগেই ১ হাজারেরও বেশি কর্মকর্তা খিচুড়ি রান্না দেখতে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ ভ্রমণের প্রস্তাব দিয়েছিল। তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।

হালের রূপপুর পারমাণবিক প্রকল্পসহ এর আগেও আমরা এমন সব প্রকল্পের কথা জানি। সেখানে এক শ্রেণির কর্মকর্তা সরকারি অর্থ লুটপাটের জন্যই অবাস্তব সব খরচ দেখান। তাতে সরকারের ভালো পরিকল্পনাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়, সমালোচনার মুখে পড়ে। ‘প্রাইমারি স্কুল মিল’ প্রকল্প প্রস্তাবের অস্পষ্টাও সেই উদ্দেশ্যেই।

আমরা মনে করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খিচুড়ির পরিবর্তে অন্য কোনো প্যাকেটজাত পুষ্টিকর খাবার দিলে সময়, অর্থ, শ্রম সব দিক থেকেই সাশ্রয় হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকখিচুড়িসরকারি প্রাথমিক বিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT