চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি, কনকনে ঠাণ্ডা আর স্মিথ-লাবুশেনের লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুইদিন আগে ফিরে পেয়েছেন হারানো সিংহাসন। বিরাট কোহলিকে টপকে আবারও উঠে গেছেন টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথমদিনে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার বুঝিয়ে দেয়ার লড়াইয়ে অনেকটা সফল স্টিভেন স্মিথ। হাড় কাঁপানো ঠাণ্ডা আর বৃষ্টির ফাঁকে ফাঁকে লড়ে চললেন ইংল্যান্ড পেস ব্যাটারির বিপক্ষে।

দুদফা বৃষ্টি বাধায় বুধবার চলতি অ্যাশেজের চতুর্থ টেস্টে খেলা হয়েছে মাত্র ৪৪ ওভার। ৩ উইকেটে ১৭০ রান তুলে ওল্ড ট্রাফোর্ড দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডকে নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন ফিফটি পেরিয়ে অপরাজিত থাকা স্মিথ।

দিনের শুরুটা অবশ্য অজিদের জন্য যাচ্ছেতাই ছিল। প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে ফিরে যান ডেভিড ওয়ার্নার। তার দেখানো পথে কিছুক্ষণ বাদে ফেরেন আরেক ওপেনার মার্কাস হ্যারিসও (১৩)। দুজনেই শিকার স্টুয়ার্ট ব্রডের। ওয়ার্নার আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে, আর হ্যারিস কাটা পড়েছেন এলবিডব্লিউর ফাঁদে।

মাত্র ২৮ রানে ওপেনারদ্বয়ের বিদায়ের পর দলের হাল ধরেন চলতি অ্যাশেজে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটসম্যান মার্নাস লাবুশেন ও স্মিথ। নিরাপদে পার করে দেন প্রথম সেশন।

লাঞ্চের পর বৃষ্টি বাধায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মাঠে গড়ায় খেলা। ফিরেই অ্যাশেজে টানা চতুর্থ ফিফটি তুলে নেন লাবুশেন ও স্মিথ। তৃতীয় উইকেট জুটিতে ১১৬ রান তুলে যখন আরও ভয়ঙ্কর হয়ে উঠছিলেন দুজনে, তখনই ১২৮ বলে ৬৭ রান করা লাবুশেনকে বোল্ড করে জুটি ভাঙেন গ্রেইগ ওভারটন।

পরে ট্রাভিস হেডকে নিয়ে বাকিটা সময় নিরাপদে পার করে দেন স্মিথ। বৃষ্টির কারণে দ্বিতীয়বারের মতো মাঠ ছাড়ার আগে ৯৩ বলে ৬০ করেছেন স্মিথ। হেড অপরাজিত ১৭ বলে ১৮ রানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT