চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির বাধা শেষে জয় বরিশাল বুলস’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ পূর্বাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথমবারের মতো বৃষ্টিবাধায় লক্ষ্য তাড়া করতে নামা বরিশাল বুলসের ইনিংস সাময়িকভাবে বন্ধ থাকার পর ১৩ ওভারে নেমে আসা ম্যাচে তিন বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দলটি। ডিএল ম্যাথড পদ্ধতিতে রংপুর রাইডার্সকে পরাজিত করার পথে অধিনায়ক রিয়াদ অপরাজিত ২৩ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন।

আল আমিন, মোহাম্মদ সামি এবং রায়াদ এমরিটের বোলিং নৈপূণ্যে নির্ধারিত ২০ ওভার খেলা শেষে রংপুর রাইডার্স ১০৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৩.৩ ওভার খেলা হতেই বৃষ্টির কারণে ম্যাচ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে ১ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে বরিশাল বুলস। পরে শুরু হওয়া ম্যাচে বরিশালের সামনে ১৩ ওভারে ৭৫ রানের জয়ের লক্ষ্য নির্ধারিত হয়।

১২.৩ ওভারেই অধিনায়ক রিয়াদের সাথে রনি তালুকদারেরও সর্বোচ্চ ২৩ রানের ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে জয় তুলে নেয় বরিশাল বুলস। রংপুর রাইডার্সের আরাফাত সানি ২ টি এবং সাকিব আল হাসান ও ওয়াহাব রিয়াজ একটি করে উইকেট লাভ করেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্ট্যাডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা রংপুর রাইডার্সের ওপেনার জহুরুল ইসলাম ২৪ রানের সর্বোচ্চ ইনিংস ও মিসবাহ উল হক ২২ রান করেন। আল আমিন ১৭ ও ওয়াহাব রিয়াজের ১২ রানের ছোট ইনিংস খেলেন।

আল আমিনের তিন উইকেট শিকারের পাশাপাশি মোহাম্মদ সামি এবং রায়াদ এমরিট দুইটি করে উইকেট পান। এছাড়াও তাইজুল ইসলাম ও সিকুগে প্রাসান্ন একটি করে উইকেট নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT