বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা আজ সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে। একমাত্র এই টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারনে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিলো। ভারত টসে জিতে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত প্রথমদিন বিনা উইকেটে ২৩৯ রান সংগ্রহ করে।
ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের পক্ষে অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমেছে শিখর ধাওয়ান এবং মুরালি বিজয়। শিখর ধাওয়ান ১৫০ রান এবং মুরালি বিজয় ৮৯ রান নিয়ে আজ ব্যাট করতে নেমেছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), শুভাগত হোম, জুবায়ের হোসেইন, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহিদ।
ভারত একাদশ: শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রহিত শর্মা, বিরাট কোহলি ( অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ জাদাব, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন।






