চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিবাধা টপকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচে ইংলিশ ক্রিকেটারদের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ শেষ হতে তখনো ৪০ ওভার বাকি। নবম ব্যাটসম্যান হিসেবে ফিরে গেলেন ব্রড। শেষ জুটিতে এবার ম্যাচ বাঁচানোর লড়াই ওকস-অ্যান্ডারসনের। দুজনে সেই লড়াইয়ে টিকতে পারলেন ৪.৩ ওভার। ফলাফল ইনিংস ও ৪১ রানের হার। তাতে দুই ম্যাচ আগেই ৩-০ ব্যবধানে অ্যাশেজ অস্ট্রেলিয়ার।

ম্যাচ এত দূর গড়ায় মূলত বৃষ্টির কারণে। চতুর্থ দিন আধা সেশন ভেসে যাওয়ার পর শেষদিনও লাঞ্চ পর্যন্ত বৃষ্টিবাধায় খেলা শুরু হতে পারেনি। লাঞ্চের পর মালান (৫৪) প্রতিরোধ গড়েও ম্যাচ বাঁচাতে পারেননি।

পাঁচ কিংবা তার বেশি ম্যাচের অ্যাশেজ সিরিজের ইতিহাসে এই নিয়ে দশবার তৃতীয় টেস্টে সিরিজ নিষ্পত্তি হল। যার মধ্যে ৯ বার জয়ী অস্ট্রেলিয়া। এভাবে ইংল্যান্ড সিরিজ জিততে পেরেছিল একবার, সেটা ১৯২৮-২৯ মৌসুমে।

এই ম্যাচ অস্ট্রেলিয়া হারবে না সেটা বোঝা গিয়েছিল চতুর্থদিন থেকে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৩ করার পর অস্ট্রেলিয়া ৬৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে। ২৫৯ রানের লিড হজম করে ইনিংস হারের শঙ্কায় পড়ে ইংলিশ বাহিনী।

রোববার বৃষ্টির আগে ৪ উইকেটে ১৩২ রান করে ইংল্যান্ড। ইনিংস হার এবং ম্যাচ বাঁচাতে আজ ৬ উইকেট হাতে নিয়ে আরও ১২৭ রান করতে হতো।

সকালে মাঠ ভেজা থাকায় খেলা শুরু করতে দেরি করেন আম্পায়াররা। এর ভেতর আবার বৃষ্টি নামে। বৃষ্টির ভেতর লাঞ্চ পেরিয়ে যায়। তারপর আরেক দফা বৃষ্টি। ওই বৃষ্টি শেষ পর্যন্ত আর ঢাল হয়ে দাঁড়াতে পারেনি। এক সময় ইংল্যান্ডকে মাঠে নামতেই হয়।

Reneta

শুরুতে প্রতিরোধের চেষ্টা করেন মালান। ২৮ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান ১১৩ বল খেলে অর্ধশতকে পৌঁছান। তাকে রেখে একে একে ফিরে যান ব্যারিস্টো (১৪), মঈন আলী (১১)। শেষ পর্যন্ত মালান ফেরেন হ্যাজেলউডের কাছে পরাস্ত হয়ে। ১৩৫ বলের যাত্রায় ৫৪ রান করেন।

মালন ফিরতেই ধীরে ধীরে ইংলিশদের আশা শেষ হতে শুরু করে। ওভারটন (১২) ২১টি বল খেলতে পারেন। ব্রড (০) খেলেন ৬ বল। এরপর ওকস (৪৮ বলে ২২) আর অ্যান্ডারসনের (৭ বলে ১*) লড়াই স্থায়ী হয় ২৭ বল পর্যন্ত। যেখানে সিরিজে টিকে থাকতে খেলতে হতো ২৪০ বল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT