শনিবার সকাল ৬ টা থেকে নয়টা পর্যন্ত রাজধানীতে মাত্র ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামান্য এই বৃষ্টিতে মৌচাকের রাস্তা পানিতে থই থই। ঘটছে চোরা গর্তে যানবাহন উল্টে যাবার মতো ঘটনা।
মাত্র তিন ঘন্টায় ১৯ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনবহুল মৌচাক-মালিবাগে পানিতে সয়লাব রাস্তার চোরা গর্তে রিক্সা ও মোটরযান চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও শিক্ষার্থীরা।
সামান্য বৃষ্টিতেই পানিবন্দী এই অবস্থায় উদ্বেগ জানিয়ে বর্ষার আগেই রাস্তা মেরামতের দাবী ভুক্তভোগীদের।
বড় বাস-মিনিবাস অতিকষ্টে চললেও রিক্সা ও অন্যান্য ছোট যান চালাতে ভয় পাচ্ছেন চালকেরা। গন্তব্যে পৌঁছার আগেই যাত্রী নামিয়ে দিচ্ছেন কেউ কেউ। মালিবাগ হয়ে শান্তিনগরের দিকে যেতে পাড়ি দিতে হয় আরো দুর্গম পথ।
ভুক্তভোগীদের অভিযোগ ফ্লাইওভার নির্মাণ কাজ ছাড়াও রাস্তা উন্নয়নের খাড়াখুড়িতে পানি নিস্কাষণের পথ রুদ্ধ হয়ে পড়েছে। বর্ষা আসার আগেই রাস্তাগুলো মেরামতের জোর দাবী ভুক্তভোগীদের।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








