চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড ‘এ’ দলের ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আইরিশদের করা ২২৯ রানের জবাবে ১৪ ওভারে ৩ উইকেটে বাংলাদেশ ৭৫ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। পরে আর খেলা না হওয়ায় পরিত্যক্ত হয় ম্যাচ।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বল হাতে আয়ারল্যান্ড ‘এ’ দলের ভালই পরীক্ষা নেয় বাংলাদেশের বোলাররা। সফরকারীদের ২২৯ রানে আটকে ফেলে স্বাগতিক বোলাররা।

ইনিংসের শুরুতে শুভাশিস রায় ও আবু হায়দার রনির বোলিং ঝড়ে মাত্র ১৪ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। শুরুতে চাপে পড়লেও এসপি টেররি এবং এল টুকারের ব্যাটে সামলে নেয় তারা। দুজন মিলে ৮৩ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন।

এর পর ৯৭ রানে ৫ উইকেট যাওয়ার পর বাকি ব্যাটসম্যানদের জোরে দুইশ ছাড়া ইনিংস পায় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ২২৯ রানে থামে তাদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নেন শুভাশিস রায়, আবুল হাসান, আবু হায়দার রনি ও তানভীর হায়দার। এছাড়া একটি করে উইকেট নেন সানজামুল ও মিরাজ।

২৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৪১ এবং ৫৯ রানে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় উইকেট হারায় তারা। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ যখন ৭৫ তখনই শুরু হয় বৃষ্টি। এরপর আর একটি বলও মাঠে গড়াতে পারেনি। জাকির হোসেন ৩৫ ও তানভীর হায়দার ১০ রানে অপরাজিত ছিলেন।

Reneta

দুদলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর, একই ভেন্যুতে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও এ এ এম সালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬

মাল্টিপ্লেক্সে বন্ধ সন্ধ্যার শো, দেশী সিনেমায় নতুন সংকট

এপ্রিল ৫, ২০২৬
ড. হাছান মাহমুদ চৌধুরী

হাছান মাহমুদসহ যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

এপ্রিল ৫, ২০২৬

চুক্তি না করলে ইরানে ‘ভয়াবহ পরিস্থিতির’ জন্য ট্রাম্পের হুমকি

এপ্রিল ৫, ২০২৬

গাড়ির জ্বালানি নিতে চালক-মালিকদের ভোগান্তি কমছে না

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT