বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ২০ ওভার থেকে কমিয়ে ১২ ওভারে নামিয়ে
আনা হলেও শেষ রক্ষা হয়নি। ৮ ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টি শুরু হলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
বৃষ্টিতে ভেসে যাওয়ায় সমান এক করে বাংলাদেশের সঙ্গে পয়েন্টে ভাগ বসালো আয়ারল্যান্ড। এরফলে গ্রুপ সমান ৩ পয়েন্ট নিয়ে ওমানের থেকে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচও যদি বৃষ্টিতে না অনুষ্ঠিত হয় তাহলেও বিশ্বকাপের মূল পর্বে খেলতে বাধা থাকবেনা বাংলাদেশের।
৮ ওভার খেলা হওয়ার পর
আবারও বৃষ্টির বাধায় খেলা বন্ধ রয়েছে। বাংলাদেশ সময় রাত ১০.৪৫ মিনিটে মাঠের
অবস্থা দেখে খেলা শুরুর সময় ঠিক করার কথা ছিলো।
বাংলাদেশের সংগ্রহ ছিলো ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৪ রান।
সৌম্যর
বিদায়ের ৩৫ রান বাদে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম ইকবাল। ২৬ বল থেকে ৩ চার
এবং ৪ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৪৭ রান। এরপরই বৃষ্টির বাধায় আবারও বন্ধ
হয় খেলা।
শুরুতেই
বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার এবং তামিম ইকবাল।
ওপেনিং জুটিতে মাত্র ২৮ বলেই তারা তুলে নেন ৬১ রান। এরপরই কেভিন
ও’ব্রায়েনের বলে স্ট্যাপিং হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার।
আজকের
ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। আরাফাত সানি এবং নাসির হোসেনের
জায়গায় দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিথুন এবং আবু হায়দার রনি।
সম্ভাবনার
পর আবার বৃষ্টির হানায় শঙ্কা সৃষ্টি হয়েছিলো বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচকে
ঘিরে। রাত ৯.০০টার দিকে ম্যাচের দায়িত্ব প্রাপ্ত আম্পায়ার মাঠ পরিদর্শনেও
আসেন। তবে তারা বেরিয়ে যেতেই আবারও বৃষ্টি শুরু হয়। তবে সেটি বেশিক্ষণ
স্থায়ী না হলে ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার।






