আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে খেলতে আজ বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ২০ ওভার থেকে কমিয়ে ১২ ওভারে নামিয়ে আনা হয়েছে।
৮ ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টির বাধায় খেলা বন্ধ রয়েছে। বাংলাদেশ সময় রাত ১০.৪৫ মিনিটে মাঠের অবস্থা দেখে খেলা শুরুর সময় ঠিক করা হবে।
বৃষ্টি শেষে বাংলাদেশের ব্যাটিং নামার সম্ভবনা খুব কম। বৃষ্টি আরও বাড়লে সেক্ষেত্রে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের পরিধিও কমিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে পাঁচ ওভারে খেলা নামিয়ে আনা হলে আইরিশদের টার্গেট দাঁড়াবে ৭২। ৬ ওভারে সেটা গিয়ে ঠেকবে ৮৪তে, ৭ ওভারে ৯৬ আর আট ওভারের খেলা হলে টার্গেট দাঁবাবে ১০৮এ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৪ রান।
সৌম্যর বিদায়ের ৩৫ রান বাদে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম ইকবাল। ২৬ বল থেকে ৩ চার এবং ৪ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৪৭ রান। এরপরই বৃষ্টির বাধায় আবারও বন্ধ হয় খেলা।
শুরুতেই বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার এবং তামিম ইকবাল। ওপেনিং জুটিতে মাত্র ২৮ বলেই তারা তুলে নেন ৬১ রান। এরপরই কেভিন ও’ব্রায়েনের বলে স্ট্যাপিং হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। আরাফাত সানি এবং নাসির হোসেনের জায়গায় দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিথুন এবং আবু হায়দার রনি।
সম্ভাবনার পর আবার বৃষ্টির হানায় শঙ্কা সৃষ্টি হয়েছিলো বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচকে ঘিরে। রাত ৯.০০টার দিকে ম্যাচের দায়িত্ব প্রাপ্ত আম্পায়ার মাঠ পরিদর্শনেও আসেন। তবে তারা বেরিয়ে যেতেই আবারও বৃষ্টি শুরু হয়। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী না হলে ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মোহম্মদ মিথুন, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ এবং আবু হায়দার রনি।
আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোটারফিল্ড, পল স্টালিং, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, নীল ও’ব্রায়েন, অ্যান্দ্র পয়েন্টার, অ্যান্ডি ম্যাকব্রেইন, ম্যাক্স সরেনসেন, জর্জ ডকরেল, বয়েড নকিন, ক্রেইগ ইয়ং।







