দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ভারত ৪৩ দশমিক ৫ ওভার ব্যাট করার পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে ১৯৬ রান ৮ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।
৯ দশমিক ৫ ওভার বল করে ৪৩ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে পর পর দু’ ম্যাচে ৫ উইকেট নেওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করলেন তিনি।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতবে টিম টাইগার্স। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবে বাংলাদেশ।






