চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বৃক্ষ যার যার, পরিচর্যা সবার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০১৭
পরিবেশ
A A

জাবি প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন ও তার পরিচর্যার গুরুত্বকে তুলে ধরতে ‘বৃক্ষ যার যার, পরিচর্যা সবার’ স্লোগানে।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তিন দিন ব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচি-২০১৭।

পরিবেশবাদী সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটি ও ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েসনের যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে কর্মসূচির উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ। উদ্বোধনকালে তিনি বলেন: বৃক্ষ পরিচর্যার মত এ ধরণের উদ্যোগ পূর্বেই নেওয়া জরুরি ছিল। জন্মের পর একটি শিশুর সুষ্ঠু বিকাশের জন্য যেমন সঠিক যত্ন ও পরিচর্যার প্রয়োজন, বৃক্ষের ক্ষেত্রেও ঠিক তেমনটাই। তাই বৃক্ষ রোপনের পাশাপাশি আমাদেরকে বৃক্ষ পরিচর্যায় অনেক গুরুত্ব দিতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটির সভাপতি মাসুদ পারভেজ রুবেল বলেন: বৃক্ষের ঘাটতি পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান প্রতি বছর বৃক্ষ রোপন করে যাচ্ছে। কিন্তু এই বপনকৃত বৃক্ষের সঠিক পরিচর্যার অভাবে সেগুলো সঠিক ভাবে বেড়ে উঠতে পরে না। আমাদের দেশে ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যত বৃক্ষ রোপন করা হয়েছে সেগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা যেতো তাহলে এদেশে সবুজ বনভূমির পরিমাণটা অনেকগুণেই বেড়ে যেতো।

সারাদেশের মানুষ যেনো বৃক্ষ পরিচর্যায় গুরত্ব দেয় সেজন্যই আমাদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার পর্যন্ত প্রত্যেকদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি পালিত হবে।

এরপর সংগঠনটির সদস্য সহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশাধিক শিক্ষার্থী মিলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাঁঠাল বাগানের শতাধিক গাছের পরিচর্যা করেন।

Reneta

কর্মসূচি থেকে বৃক্ষ রোপন এবং রোপিত বৃক্ষের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: পরিবেশবাদী সংগঠনবৃক্ষরোপন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT