চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃক্ষরোপণে গাছের প্রজাতি নির্বাচনে জাতীয় কমিটি গঠনের সুপারিশ

সৌমিক আহমেদ সৌমিক আহমেদ
১১:৩১ অপরাহ্ণ ২৫, জুন ২০২০
পরিবেশ
A A

বৃক্ষরোপণে গাছের প্রজাতি নির্বাচনে জাতীয় কমিটি গঠন ও জীববৈচিত্র রক্ষায় বাজেটে তহবিল গঠনের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।

‘বৃক্ষরোপণ ২০২০- চিন্তায় দেশীয় বিপন্ন বৃক্ষ’ বিষয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব প্লান্ট টেক্সোনোমিস্ট, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই আয়োজিত অনলাইন আলোচনায় বক্তা বৃক্ষরোপণ অর্থবহ করতে নানা পরামর্শ তুলে ধরেন।

উদ্ভিদবিদ, প্রাণীবিদ, মৃত্তিকা বিশেষজ্ঞ, পরিবেশবিদ ও বন কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত অনলাইন আলোচনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর জসিম উদ্দিন। উপস্থাপনায় বিদেশী বৃক্ষের ক্ষতিকর দিক তুলে ধরে দেশীয় বৃক্ষরোপণ ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এই উদ্ভিদবিদ। বৃক্ষরোপণে গাছের প্রজাতি নির্বাচনে জাতীয় কমিটি গঠন ও সরকারি সংস্থাগুলোর মাঝে বৃক্ষরোপণে সমন্বয়ের সুপারিশ করেন জসিম উদ্দিন।

আলোচনায় অংশ নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু জীববৈচিত্র রক্ষায় প্রস্তাবিত বাজেটে তহবিল গঠনের সুপারিশ করেছেন। করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিবেশের উপর চাপ কমাতে এ খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন তিনি।

মুকিত মজুমদার বাবু বলেন, বৃক্ষ রোপনের ক্ষেত্রে সরকারিভাবে দেশীয় ফলজ, বনজ ও অষুধি বৃক্ষ রোপন উৎসাহিত করা হলেও বিদেশী বৃক্ষই জায়গা করে নিচ্ছে।

বড় গাছ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মুকিত মজুমদার বাবু বলেন, বড় গাছ কমে যাওয়ায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বৃক্ষরোপনে দেশীয় গাছ বেঁছে নেওয়ার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান।

Reneta

এছাড়া গাছ লাগানোর ক্ষেত্রে পরিবেশ, মাটি, পানি ও জীববৈচিত্র বিবেচনায় নেওয়ার আহ্বান জানান আলোচকরা। শতবর্শী গাছ রক্ষণাবেক্ষণ ও নগরের সৌন্দর্যবর্ধনে দেশীয় গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের।

আলোচনায় অংশ নেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. কামরুজ্জামান মজুমদার, যশোর সোশ্যাল ফরেস্টিক সার্কেলের বন সংরক্ষক মোল্লা রিয়াজুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর আলমুজাদ্দেদী আলফিসানী ও প্রাণী বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফিরোজ জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনবৃক্ষ রোপণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: আমেরিকার দেশগুলোতে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা

পরবর্তী

ইফা’র সাবেক ডিজি শামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন

পরবর্তী

ইফা’র সাবেক ডিজি শামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন

তিন দশক পর চ্যাম্পিয়ন লিভারপুল

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT