চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুড়ো’ তাহিরের রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ৩০, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বাদশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন ইমরান তাহির। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে বিশ্বকাপে সাউথ আফ্রিকার সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হওয়ার নজির গড়েন এ তারকা স্পিনার।

লন্ডনের দ্য ওভালে সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১ রান করে ইংল্যান্ড। ৪০ বছর ৬৪দিন বয়সে মাঠে নেমে সাউথ আফ্রিকার হয়ে রেকর্ড গড়েন তাহির।

সাউথ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি বয়সী (৪০ বছর ৩৯দিন) ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে খেলার আগের রেকর্ডটি ছিল ওমর হেনরির। ১৯৯২ বিশ্বকাপে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ বলে ১১ রান করার পাশাপাশি ১০ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন ওমর।

নিজের রেকর্ড গড়া ম্যাচে তাহিরের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনিংয়ে বোলিংয়ে এসে ম্যাচের দ্বিতীয় বলেই জনি বেয়ারস্টোকে আউট করেন প্রোটিয়া স্পিনার। সবমিলিয়ে ১০ ওভারের স্পেলে ৬১ রান দিয়ে ২ উইকেট নেন তাহির। বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে প্রথম বলটি করার নজিরও গড়েন অধিনায়ক ডু প্লেসিসের সাহসী সিদ্ধান্তে।

অবশ্য সবমিলিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারের তালিকায় বেশ পিছিয়ে রয়েছেন তাহির। ১৯৯৬ বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৭ বছর ২৫৭দিন বয়সে মাঠে নেমে রেকর্ডটি নিজের দখলে রেখেছেন নেদারল্যান্ডস তারকা নোলান ক্লার্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান তাহিরইংল্যান্ড-সাউথ আফ্রিকাবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT