চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুড়ো’ ট্রাম্পের চোখে কিম ‘মোটা-খাটো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ন ১২, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-কিম জং উন-নর্থ কোরিয়া-অ্যাপেক

নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বৃদ্ধ’ বলে উপহাস করেছেন। জবাবে আবার ট্রাম্প তাকে বলেছেন ‘খাটো আর মোটা’; তবে কথাটা বলেছেন একটু ঘুরিয়ে।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের জন্য ভিয়েতনামে থাকা অবস্থায় রোববার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘কিম জং উন কেন আমাকে ‘বুড়ো’ বলে অপমান করবেন যেখানে আমি কখনো তাকে ‘খাটো আর মোটা’ বলে ডাকিনি? কী আর করা, আমি কত চেষ্টা করি তার বন্ধু হতে – হয়তো কোনো একদিন সেটা ঘটতেও পারে!’

এশিয়ায় ট্রাম্পের ম্যারাথন সফরের চতুর্থ গন্তব্য ভিয়েতনাম। অ্যাপেক সম্মেলনের জন্য সেখানে দু’দিন আছেন তিনি। তবে পুরো সফরেই ট্রাম্প নর্থ কোরিয়ার পারমাণবিক অস্ত্র প্রকল্প ঠেকাতে দেশটির ওপর বৈশ্বিক চাপ বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Why would Kim Jong-un insult me by calling me “old,” when I would NEVER call him “short and fat?” Oh well, I try so hard to be his friend – and maybe someday that will happen!

— Donald J. Trump (@realDonaldTrump) November 12, 2017

মঙ্গলবার সাউথ কোরিয়ার পার্লামেন্টে ট্রাম্প কিমকে উদ্দেশ্য হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদেরকে অবমূল্যায়ন করবেন না। আমাদের উস্কাবেন না।’

এর জবাবে শনিবার নর্থ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘ট্রাম্পের মতো একজন বুড়ো উন্মাদের করা বেপরোয়া মন্তব্য কখনোই আমাদের ভয় দেখাতে পারবে না, আমাদের অগ্রগতিও ঠেকাতে পারবে না। বরং এগুলো আমাদের আরও বেশি নিশ্চিত করে দেয় যে, একই সঙ্গে অর্থনৈতিক গঠনকে এগিয়ে নেয়া এবং পারমাণবিক সক্ষমতা তৈরি

Reneta

ডোনাল্ড ট্রাম্প-কিম জং উন-নর্থ কোরিয়া-অ্যাপেক

করার বিষয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা পুরোপুরি যুক্তিসঙ্গত। আর এটাই আমাদের পারমাণবিক শক্তিকে পূর্ণাঙ্গ করার প্রক্রিয়া দ্রুত করতে আমাদেরকে শক্তি যোগায়।’

বিবৃতি প্রকাশ করে এভাবে বুড়ো বলায়ই অপমানিত হয়ে টুইটারে পোস্ট দিয়ে কিমকে খাটো আর মোটা বলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার ওই টুইটের পর ভিয়েতনামে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আবার ট্রাম্প বলেন, তার আর কিমের মাঝে কোনো একদিন হয়তো বন্ধুত্ব সম্ভব এবং বিষয়টা অদ্ভুত হলেও তা নর্থ কোরিয়াসহ পুরো বিশ্বের জন্য ‘খুবই, খুবই ভালো হবে’। কিন্তু সেটা আদৌ কখনো ঘটবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প-কিম জং উন
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তোশাখানা–২ মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬

মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বাগেরহাটে সুপেয় পানির অভাবে নষ্ট হচ্ছে হাঁসের খামার ও মূল্যবান সম্পদ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nমঙ্গলবার সাউথ কোরিয়ার পার্লামেন্টে ট্রাম্প কিমকে উদ্দেশ্য হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদেরকে অবমূল্যায়ন করবেন না। আমাদের উস্কাবেন না।’\r\n\r\nএর জবাবে শনিবার নর্থ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘ট্রাম্পের মতো একজন বুড়ো উন্মাদের করা বেপরোয়া মন্তব্য কখনোই আমাদের ভয় দেখাতে পারবে না, আমাদের অগ্রগতিও ঠেকাতে পারবে না। বরং এগুলো আমাদের আরও বেশি নিশ্চিত করে দেয় যে, একই সঙ্গে অর্থনৈতিক গঠনকে এগিয়ে নেয়া এবং পারমাণবিক সক্ষমতা তৈরি\r\n\r\n\"ডোনাল্ড\r\n\r\nকরার বিষয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা পুরোপুরি যুক্তিসঙ্গত। আর এটাই আমাদের পারমাণবিক শক্তিকে পূর্ণাঙ্গ করার প্রক্রিয়া দ্রুত করতে আমাদেরকে শক্তি যোগায়।’\r\n\r\nবিবৃতি প্রকাশ করে এভাবে বুড়ো বলায়ই অপমানিত হয়ে টুইটারে পোস্ট দিয়ে কিমকে খাটো আর মোটা বলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার ওই টুইটের পর ভিয়েতনামে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আবার ট্রাম্প বলেন, তার আর কিমের মাঝে কোনো একদিন হয়তো বন্ধুত্ব সম্ভব এবং বিষয়টা অদ্ভুত হলেও তা নর্থ কোরিয়াসহ পুরো বিশ্বের জন্য ‘খুবই, খুবই ভালো হবে’। কিন্তু সেটা আদৌ কখনো ঘটবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন তিনি।","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["আন্তর্জাতিক"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2017/11/Trump_NKorea.jpg","width":600,"height":360},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}