চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড়োদের ছেঁটে ফেলার ডাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের কাছে বিশ্রী হারের পর গোটা পাকিস্তান জুড়ে সমালোচনার ঝড়। কারও দাবি, বুড়ো খেলোয়াড়রা দলের ক্ষতি করছে। কেউ মনে করছেন, ফিটনেসে অনেকটা পিছিয়ে দল। কারও বক্তব্য, আরও ধারালো হতে হবে পুরো দলকেই।

চাপের সামনেই নতি স্বীকার পাকিস্তানের। এমনই বলছেন ওয়াকার ইউনুস। পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, ‘গত কয়েক বছরে পাকিস্তান আর ভারতের মধ্যে অনেক ফারাক তৈরি হয়েছে। আর সেটাই ম্যানচেস্টারে দেখিয়ে দিয়েছে ভারতীয় দল।’

ওয়াকার নিজেও এখন ইংল্যান্ডেই রয়েছেন। কিছুদিন আগে পাকিস্তান দলের কোচ ছিলেন। যে কারণে দলের খেলোয়াড়দের সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে তার। আর তাই বলছেন, ‘গত শতাব্দীর নব্বইয়ের দশকেও আমরা ভালো দল ছিলাম। কিন্তু সেটা পুরোনো, ব্যাপারটা আর নেই। ভারত কার্যত পাকিস্তানকে বড়সড় ধাক্কা দিয়ে গেল।’

ভারতীয় দলের ক্রিকেটাররা চমৎকার পারফর্ম করেছেন। সেই তুলনায় পাকিস্তানের কোনো খেলোয়াড়ের দিক থেকেই পাল্টা লড়াই দেখা যায়নি। ওয়াকারের কথায়, ‘ভারতীয় দলে বেশ কিছু চমৎকার ব্যাটসম্যান রয়েছে। তারা খারাপ বলের জন্য অপেক্ষা করে থাকে। তাদের বিরুদ্ধে পাকিস্তানের বোলাররা কিছুই করতে পারেনি। লাইন ও লেংথের ক্ষেত্রে একদম ধারাবাহিক ছিল না।’

পাকিস্তান দলে মোহাম্মদ আমির ছাড়া আর কাউকেই সেভাবে জ্বলে উঠতে দেখেননি ওয়াকার। যা অবাক করছে তাকে। সে কথা বলতেও দ্বিধা করেননি, ‘আমির একমাত্র বোলার যে কিছুটা চাপ তৈরি করেছিল। শুধু মাত্র সেই ঠিকঠাক লেংথে বল করতে পেরেছিল। বাকিদের মধ্যে কোনো তাগিদই দেখতে পাইনি।’

ওয়াহাব রিয়াজদের মতো ‘বুড়ো’দের দল থেকে ছেঁটে ফেলার সময় এসেছে বলে মনে করছেন ওয়াকার। ওয়াহাব ভারত ম্যাচে ১০ ওভারে ৭১ রান দিয়েছেন। ওয়াকার বলেছেন, ‘মোহাম্মদ হাসনাইনের মতো তরুণ বোলারকে খেলানো উচিত। এরাই ভবিষ্যৎ। এখন থেকে সামনে না তাকালে কিন্তু ভবিষ্যতে আরও বিপদে পড়তে হবে দলকে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াকার ইউনুসপাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT