চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণ ফিরছে বুড়িগঙ্গায়, প্রাণ ফিরছে রাজধানীর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৫৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A

নতুন করে জেগে ‍উঠছে মৃতপ্রায় বুড়িগঙ্গা নদী। ধীরে ধীরে যেন নিজের হারানো চেহারা ফিরে পাচ্ছে রাজধানী ঢাকার প্রাণ হিসেবে পরিচিতি পাওয়া এ নদী। চ্যানেল আই অনলাইনে প্রকাশিত একটি সরেজমিন প্রতিবেদনে উঠে এসেছে বুড়িগঙ্গার এ রূপান্তরের চিত্র। গত এপ্রিলের শুরুতে উচ্চ আদালতের নির্দেশে ট্যানারিগুলো বন্ধের পর দেখা গেছে বিষাক্ত বর্জ্যের কালো আর দুর্গন্ধযুক্ত পানির পরিবর্তে নদীতে ফিরেছে স্বচ্ছ পানির স্রোতধারা, নদী তীরবর্তী এলাকায় বইছে নির্মল বাতাস। পানিতে যেমন আছে শ্যাওলা, ঠিক তেমনই পাওয়া যাচ্ছে নানা প্রজাতির মাছ। আর এতেই অভিভূত রাজধানীবাসী। নদী তীরে ভ্রমণ পিপাসু সাধারণ মানুষের ভিড় বাড়ছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মৎস্য ও জলজ প্রাণীর জীবনধারণের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে ৫ মিলিগ্রাম বা এর ওপরে থাকা প্রয়োজন। গত বছর এই সময়ে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষায় বুড়িগঙ্গার প্রতি লিটার পানিতে দূষণের মাত্রা ছিল শূন্য দশমিক ৩৮ মিলিগ্রাম। অবশ্য কোথাও কোথাও আবার এর পরিমাণ ছিল আরও খারাপ। তাই বুড়িগঙ্গার পানিতে মাছ কিংবা অন্য কোন জলজ জীবের অস্তিত্ব ছিল না বললেই চলে। সে প্রেক্ষাপটে সেইসময় বুড়িগঙ্গাকে মৃত নদীর তালিকাভুক্ত করে বিশ্বব্যাংক। তবে এখন সেই অবস্থা পাল্টে যাচ্ছে, পর্যাপ্ত মাছ পাওয়ার কথা বলছেন মৎস্যজীবীরা। যা গত প্রায় ২০ বছরেও দেখা যায়নি। এসব কারণে আশাবাদী পরিবেশবিদরাও। তারা বলছেন, এই অবস্থা ধরে রাখার পাশাপাশি নদী দূষণ বন্ধে আরো উদ্যোগ নিতে হবে। ট্যানারি বর্জ্য বন্ধ হলে অন্য শিল্পবর্জ্য এখনো বুড়িগঙ্গাকে দূষণ করে চলেছে, সেগুলো বন্ধ করা গেলে দ্রুতই প্রাকৃতিক নির্মল পরিবেশ ফিরে পাবে বুড়িগঙ্গা। আমরা মনেকরি, এই অবস্থা ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি দেশের অন্য নদীগুলোর দূষণরোধেও কার্যকর উদ্যোগ নিতে হবে।  রাজধানী ঢাকাকে বাঁচাতে যেমন  বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে; তেমনি পুরো দেশকে বাঁচাতে অন্য নদীগুলোকেও বাঁচাতে হবে। তাই নদী দূষণ নিয়ে আর কোনো অযত্ন ও অবহেলা যেনো না হয়, সেদিকে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যানারিপানি দূষণবুড়িগঙ্গাহাজারীবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি।

পুরোনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রী যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছেন, সেটি কী?

আগস্ট ১৬, ২০২৬

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এম শহীদুল করিম (সংগৃহীত)।

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT