চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড়িগঙ্গা দূষণ: চার প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
সাংবাদিককে

বুড়িগঙ্গা দূষণকারী শ্যামপুরের চারটি শিল্প প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে হাইকোর্ট। এই চারটি শিল্পপ্রতিষ্ঠান হল: মিতা টেক্সটাইল, অভিজিৎ ডায়িং, চাঁদপুর টেক্সটাইল ও শারমীন টেক্সটাইল।

চার শিল্প প্রতিষ্ঠানের মালিকদের করা চারটি আলাদা রিটের পর জারি করা রুল খারিজ করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয় এবং এই রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা পরিবেশ অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে। আর পরিবেশ অধিদপ্তরকে ওই টাকা বুড়িগঙ্গার দূষণ রোধে ব্যয় করতে নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সিদ্দিকুর রহমান ও মো. রায়হান। পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও অ্যাডভোকেট আমাতুল করিম।

আজকের রায়ের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন: বুড়িগঙ্গার দূষণরোধ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র জনস্বার্থের মামলার রায়ে বর্জ্য শোধনাগার বা ইটিপি প্ল্যান্ট (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট)না থাকা বুড়িগঙ্গা পাড়ের শিল্প প্রতিষ্ঠান, কারখানা বন্ধে ২০১০ সালে রায় দিয়েছিল উচ্চ আদালত। রায়ের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তর শ্যামপুরের এই চার শিল্প প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন বিচ্ছিন্ন করে বন্ধ করে দেয়। তখন পরিবেশ অধিদপ্তরের অভিযানের বিরুদ্ধে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান, কারাখানার মালিকরা আপিল বিভাগে আসেন। আপিল বিভাগ তখন তাদের সে আবেদনে সাড়া না দিয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযানকে চলমান রাখার আদেশ দেন।

কিন্তু আপিল বিভাগের সে আদেশ গোপন করে পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এই চার শিল্প প্রতিষ্ঠানের মালিক হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তখন স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেছিলেন। পরে ২০১৫ সালে পরিবেশ অধিদপ্তর নোটিশ দেওয়ার পরও তারা ইটিপি ছাড়াই শিল্প প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন। আজ আদালত আগের সেই স্থিতাবস্থা দিয়ে জারি করা রুল খারিজ করে রায় দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দূষণবুড়িগঙ্গাশিল্প প্রতিষ্ঠান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে স্কুল ছাত্রী ধর্ষণের কথা স্বীকার দুই আসামির

পরবর্তী

মুজিব বর্ষকে ব্যর্থ না করার আহ্বান প্রজন্মের চেতনার

পরবর্তী

মুজিব বর্ষকে ব্যর্থ না করার আহ্বান প্রজন্মের চেতনার

বিকৃত মানুষের চরিত্রায়ন

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT