চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুস্টার ডোজ নয়, ৮০ ভাগ ভ্যাকসিন নিশ্চিতই সরকারের লক্ষ্য

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
২:০৯ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

বিশ্বের কিছু দেশ ষাটোর্ধ্ব নাগরিকদের দুই ডোজ ভ্যাকসিন নিশ্চিত করার পর ‘বুস্টার ডোজ’ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ অবস্থায় এদেশেও ‘বুস্টার ডোজ’ দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়। তবে সরকারের দায়িত্বশীলরা বলছেন, বুস্টার ডোজের চেয়ে এখন দেশের ৮০ ভাগ মানুষকে দুই ডোজ ভ্যাকসিন দেওয়াই মূল লক্ষ্য। ভ্যাকসিনের কার্যকারিতার স্থায়ীত্ব নিয়েও গবেষণা চলছে।

ভ্যাকসিন বিশেষজ্ঞ ও ইপিআই’র সাবেক প্রোগ্রাম ম্যানেজার ডা. তাজুল ইসলাম এ বারী এসব তথ্য জানান।

তিনি আরও জানান, যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী পূর্ণ দুই ডোজ ভ্যাকসিন নেওয়া প্রায় ১২ লাখ মানুষের উপর গবেষণা করে দেখেছেন, ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন নেওয়ার ৫-৬ মাসের মধ্যে ১৪ শতাংশ সুরক্ষা কমেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কমেছে ১০ শতাংশ। মোটের ওপর দেখা যায়, ৬ থেকে ৯ মাসের মধ্যে ৫০ শতাংশ সুরক্ষা কমে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই বলে আসছে, বিশ্বের প্রায় সব মানুষের দুই ডোজ ভ্যাকসিন নিশ্চিত করা না গেলে মহামারি ঠেকানো যাবে না। কিন্তু কিছু দেশ এর মাঝেই ষাটোর্ধ্ব এবং বিভিন্ন জটিলতায় আক্রান্তদের জন্য বুস্টার ডোজের প্রক্রিয়া শুরু করে। বাংলাদেশেও এনিয়ে আলোচনা শুরু হয়।

সরকারের স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতির সাথে সমন্বয় রেখে বাংলাদেশের প্রধান লক্ষ্য, বেশির ভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা। তারা মনে করেন, করোনা ভ্যাকসিনের সুরক্ষার স্থায়ীত্ব নিয়ে অনেক গবেষণা বাণিজ্যিক কারণেও হচ্ছে। ফলে এসব বিষয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবুস্টার ডোজভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT