চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুসকেটসের করোনায় আকারে বাড়ল স্পেন দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ০৮, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

স্পেন দলকে বড়সড় নাড়াই দিয়েছে অধিনায়ক সার্জিও বুসকেটসের করোনা। অভিজ্ঞ মিডফিল্ডারের দেহে ভাইরাস শনাক্ত হওয়ার পর ইউরো চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে বাড়তি ছয় খেলোয়াড় যোগ করেছেন লুইস এনরিকে।

শনাক্তের তিন দিনের মাথায় দ্বিতীয়বার পরীক্ষায়ও পজিটিভ এসেছেন ৩২ বছর বয়সী বুসকেটস। স্বস্তির একটাই খবর, দলের অন্য কারও পজিটিভ আসেনি।

গত শনিবার পর্তুগালের বিপক্ষে স্পেনের প্রস্তুতি ম্যাচটি খেলার পরদিন পজিটিভ হন বুসকেটস। তারপর থেকে আইসোলেশনে আছেন। উয়েফা ও স্পেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মে তার সতীর্থ-স্টাফ সকলকেই একই স্থানে আইসোলেশনে থাকতে হচ্ছে। এসময় খেলোয়াড়রা পারবেন কেবল একক অনুশীলন করতে।

আসছে ১৪ জুন গ্রুপ-‘ই’তে সুইডেনের বিপক্ষে ইউরো অভিযান শুরু হবে স্পেনের। গ্রুপের বাকি দুই সদস্য পোল্যান্ড ও স্লোভাকিয়া।

জরুরী প্রয়োজন হতে পারে, সেজন্য বাড়তি সতর্কতায় আরও ছয় খেলোয়াড়কে স্কোয়াডে ডেকে নিয়েছে স্পেন। এনরিকের মূল দলের সঙ্গে অনুশীলন না করে তাদের আলাদা জৈব সুরক্ষাবলয়ে ঘাম ঝরিয়ে প্রস্তুত থাকতে হবে।

চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা, লিডস ইউনাইটেডের রদ্রিগো মরেনো, ওয়েস্ট হ্যামের পাবলো ফোর্নালস, ভ্যালেন্সিয়ার কার্লোস সোলের, সেল্টার ব্রেইস মেন্ডেজ, ভিয়ারিয়ালের রাউল আলবিওলকে ডেকেছেন এনরিকে।

Reneta

স্পেন দল আইসোলেশনে থাকায় লিথুয়ানিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২১ দলকে মাঠে নামাতে হচ্ছে দেশটিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১এনরিকেবুসকেটসলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০ দিনেও ফোন ফিরে পাননি পরিকল্পনামন্ত্রী

পরবর্তী

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সহসভাপতি বাংলাদেশ

পরবর্তী

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সহসভাপতি বাংলাদেশ

প্রতীকী ছবি

মাদারীপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত

সর্বশেষ

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT