চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুলবুল চাইলে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হতে পারে: আকরাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
আকরাম খান

আকরাম খান

আমিনুল ইসলাম বুলবুল চাইলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হতে পারেন বলে মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

সোমবার বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘ইচ্ছা থাকলে অনূর্ধ্ব-১৯ ছাড়া একাডেমি অথবা এইচপি টিমেও কাজ করতে পারে বুলবুল।’

দেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল এখন এশীয় ক্রিকেট উন্নয়ন বিষয়ক ব্যবস্থাপক হিসেবে মেলবোর্নে কর্মরত। কয়েকদিন আগে একটি মিডিয়ার সঙ্গে আলাপে আকরাম বলেন, ‘বুলবুলকে অনেকবার প্রস্তাব দেয়া হয়েছে।’ এই খবর দেখে বুলবুল আবার ফেসবুকে দাবি করেন, তাকে কখনোই বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এরপর এই বিষয়ে আকরাম খান এই প্রথম মন্তব্য করলেন। তিনি এবার পাল্টা-পাল্টি অভিযোগে না গিয়ে বুলবুলকে আমন্ত্রণ জানিয়েছেন।

‘বোর্ডে দুর্জয়, সুজন আমরা কিন্তু নির্বাচন করে এসেছি। তাকেও (বুলবুল) আমরা মৌখিকভাবে বলেছিলাম কোচ হিসেবে কাজ করতে। সে যেহেতু অস্বীকার করেছে! খেলোয়াড় হিসেবে বাংলাদেশকে সে অনেক কিছু দিয়েছে। যদি ইচ্ছা প্রকাশ করে অবশ্যই আমরা তাকে বিবেচনা করবো। অনূর্ধ্ব-১৯ দল আছে, একাডেমি ও এইচপি টিম আছে। সেখানে কাজ করতে পারে। ওর আগ্রহ এবং সময় দিতে পারে কিনা সেটাই গুরুত্বপূর্ণ।’

আকরাম মনে করেন এসব দলে কাজ করে নিজেকে প্রমাণ করতে পারলে ভবিষ্যতে জাতীয় দলের দরজা খুলতে পারে বুলবুলের, ‘বুলবুল আগ্রহ প্রকাশ করলে অবশ্যই আমরা তাকে চিন্তা-ভাবনা করবো। না করলে আমরা অন্য চিন্তা করবো। তার জন্য বিসিবির দরজা খোলা আছে। ভারতে রাহুল দ্রাবিড়ের মতো খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ দলে কাজ করছে।  যুবদল  কিন্তু জাতীয় দলের চেয়ে গুরুত্বপূর্ণ।’

‘এখানে যাতে ভাল কোচ দেওয়া যায় সেটা আমরা ভাবছি। ওখানে শিখেই কিন্তু একটা খেলোয়াড় প্রতিযোগিতামূলক ক্রিকেটে আসে। আমরা অনূর্ধ্ব-১৯ দলকে জাতীয় দলের মতোই গুরুত্ব দিচ্ছি। বুলবুল যদি আগ্রহ প্রকাশ করে তাহলে একাডেমি, এইচপি কিংবা অনূর্ধ্ব-১৯ এ কাজ করতে পারে। যদি এক দুই-বছর ভাল করে তাহলে তো এমনিতেই জাতীয় দলে চলে আসতে পারে।’

Reneta

আকরাম জানান আগামী ১০-১৫ দিনের মধ্যে জাতীয় দলের হেড কোচ নিয়োগ দেবে বিসিবি। এর পর ব্যাটিং পরামর্শক নিয়োগ দেবে বোর্ড। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে যুবদলের জন্যও কোচ নিয়োগ দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরাম খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT