চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুমরাহর অগ্নিরূপ ও কিষাণ-সূর্যকুমারের ঝড়ে জয়ী মুম্বাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আগে ব্যাটিংয়ে নেমে দুইশ ছুঁই ছুঁই স্কোর যে জয়ের জন্য যথেষ্ট নয়, এবারের আইপিএলে সেই দৃশ্যের নিয়মিত দেখা মিলছে। টেবিলের তলানির দিকের দল মুম্বাই ইন্ডিয়ান্স এবার বড় লক্ষ্য তাড়ায় ৭ উইকেটের জয়ে তার প্রমাণ আবারো পাওয়া গেল। হারের স্বাদ পেয়ে মাঠ ছাড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিংয়ে নামা বেঙ্গালুরু ৮ উইকেটে তোলে ১৯৬ রান। জবাবে মুম্বাই ২৭ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জিতে যায়।

আসরে দ্বিতীয় জয় পাওয়া মুম্বাই ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে উঠেছে। এক ম্যাচ বেশি খেলা বেঙ্গালুরু ২ পয়েন্ট নিয়ে রয়েছে নবম স্থানে। রাজস্থান রয়্যালস ৫ ম্যাচে ৮ পয়েন্টে শীর্ষে আছে।

ফাফ ডু প্লেসিস, রজত পাতিদার ও দীনেশ কার্তিকের আগ্রাসী ফিফটিতে বড় স্কোর পায় বেঙ্গালুরু। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে ব্যক্তিগত রানের ইনিংস খেলতে পারেননি।

ওপেনার ডু প্লেসিস ৪০ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন। পাতিদার ২৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস। উইকেটরক্ষক ব্যাটার কার্তিক ২৩ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন।

হাইস্কোরিং ম্যাচে বল হাতে অগ্নিমূর্তি ধারণ করা মুম্বাইয়ের পেসার জাসপ্রীত বুমরাহ চার ওভারে ২১ রানে দখল করেন ৫ উইকেট। সঃ

Reneta

ঘরের মাঠে লক্ষ্য তাড়ায় নামা মুম্বাইয়ের হয়ে উদ্বোধনী জুটিতে ১০১ রান যোগ করেন ঈশান কিষাণ ও রোহিত শর্মা। ৩৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৯ রানে কিষাণ বিদায় নিলে জুটি ভাঙে। রোহিত ২৪ বলে তিনটি করে চার ও ছক্কার মারে ৩৮ রানে সাজঘরে ফেরেন।

ইমপ্যাক্ট খেলোয়াড় সূর্যকুমার যাদব নিজের ব্যাটকে তলোয়ার বানিয়ে ১৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫২ রানের টর্নেডো ইনিংস খেলেন। মুম্বাইকে জয়ের বন্দরে নেয়া হার্দিক পান্ডিয়া ৬ বলে ৩ ছক্কায় ২১ ও তিলক ভার্মা ১০ বলে ৩ চারে ১৬ রানে অপরাজিত থাকেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪মুম্বাই ইন্ডিয়ান্সরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT