চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার রায়ের কপি পাওয়ার পর খালেদা জিয়ার জামিন আবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

বুধবার খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পর জামিন আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ছাড়া আর কোন মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়নি বলেও কারা ফটক থেকে ফিরে বলেন সানাউল্লাহ মিয়া।

এর আগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩ মামলায় ওকালতনামায় সই নিতে সকালে কারা ফটকে যান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ ৪ আইনজীবী। জেল কর্তৃপক্ষ ওকালতনামার কপি গ্রহণ করেছে।

আইনজীবীরা ওকালাতনামায় সই নিতে বেগম খালেদা জিয়ার সাক্ষাতের আবেদন করেন। তখন ওকালতনামায় বেগম জিয়ার সই করিয়ে রাখবেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। পরে কোন এক সময়ে আইনজীবীদের ওকালতনামা সংগ্রহ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় দায়ের নাশকতার মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা এবং বড়পুকুরিয়া কয়লা খনি মামলার জন্য ওকালতনামায় সই নিতে কারা ফটকে যান আইনজীবীরা।

সোমবার কুমিল্লা আদালতের মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়। কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার সংলগ্ন জগমোহনপুর এলাকায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের ওই মামলায় গত ২ জানুয়ারি খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Reneta

গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ মামলার অন্য চার অাসামীকে বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাছাড়াও আত্মসাৎ করা ২ কোটি, ১০ লাখ ৭১ হাজার টাকা খালেদা জিয়া বাদে অন্য অাসামীদের জরিমানা করেছেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুর বদলেছে শ্রীলঙ্কা

পরবর্তী

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের পথে নিউজিল্যান্ড

পরবর্তী

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের পথে নিউজিল্যান্ড

স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে অন্য কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT