চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার পর্যন্ত মুক্ত মির্জা আব্বাসের প্রচারণায় নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:০৫ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের উপর বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে হাইকোর্ট তাকে গ্রেফতার না করার নির্দেশ দিলেও তার নির্বাচনী প্রচারণার উপর নিষেধাজ্ঞা থাকবে।

নাশকতার দুই মামলায় জামিন নিতে দুপুরে হাইকোর্ট এলাকায় যান ‍বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস। আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষে অবস্থান নেন তিনি। পরে পল্টন ও শাহবাগ থানার দুই মামলায় তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আদালতে জামিন আবেদন উপস্থাপন করেন।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ জামিন আবেদনের ওপর বুধবার আদেশের দিন ঠিক করেন। ওই সময়ের মধ্যে তাকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দেন আদালত। তবে জানিয়ে দেন, হাইকোর্টের আদেশের আগে মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

মির্জা আব্বাস আত্মগোপনে থাকায় তার পক্ষে স্ত্রী আফরোজা আব্বাস প্রচারণা চালাচ্ছেন।

১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর সরকার মনোনীত হিসেবে অবিভক্ত ঢাকার মেয়রের দায়িত্ব পালন করেছিলেন মির্জা আব্বাস। তবে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ হানিফের কাছে হেরে যান।

এবারের নির্বাচনে প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন তার প্রধান প্রতিদ্বন্দ্বি।

ট্যাগ: মির্জা আব্বাসসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাজিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

পরবর্তী

নববর্ষে আচরণ বিধি লঙ্ঘন না করতে ইসির নির্দেশ

পরবর্তী

নববর্ষে আচরণ বিধি লঙ্ঘন না করতে ইসির নির্দেশ

প্রার্থীদের সমান সুযোগ দিন: সুজন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT