চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুদ্ধিজীবী হত্যার মহাপরিকল্পনায় আনসার আল ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীতে জোড়া হামলার দায় স্বীকার করার পরে এবার শিক্ষক, সাংবাদিক, কবি, অভিনয় শিল্পীসহ ৮ শ্রেণী পেশার নাগরিক হত্যার মহাপরিকল্পার কথা প্রকাশ করেছে আল-কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা হিসেবে পরিচিত আনসার আল ইসলাম। আনসার আল ইসলামের মুখপাত্র মুফতি আবদুল্লাহ আশরাফের নামে টুইট করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় দলটি।

শনিবার জাগৃতির কার্যালয়ে প্রকাশক-লেখক ও কর্ণধার ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের কার্যালয়ে প্রকাশক ও লেখক আহমেদুর রশীদ টুটুল, রণদীপম বসু এবং তারেক রহিমকে আহত করার দায় স্বীকার করার পর “কে হবে আমাদের পরবর্তী টার্গেট?” শিরোনামে একটি ছবিসহকারে বিজ্ঞপ্তি টুইট করেছে তারা।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, আল্লাহ, আল্লাহর রাসুল (সা.) ও ইসলামকে হেয়কারী যে কেউ তাদের পরবর্তী টার্গেট। তবে ব্যক্তিজীবনে নাস্তিক হলেই সবাইকে টার্গেট হিসেবে না নিয়ে যারা ‘নাস্তিকতা’ ও ‘মুক্তচিন্তা’ চর্চার নামে রাসুল ও ইসলামকে নিয়ে কটূক্তি করছে শুধু তাদেরকেই লক্ষ্যবস্তু বানাবে দলটি। যারা এদের রক্ষা বা সাহায্য করবে, তাদেরও একই পরিণাম হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যারা নিজ নিজ পরিমণ্ডলে কোনো না কোনোভাবে ইসলামী শরীয়াতের আহকাম পালনে বাধা দিচ্ছে’ তাদেরকেও টার্গেট করবে আনসার আল ইসলাম। এরা হতে পারেন শিক্ষক, মেয়র-মোড়ল-মাতব্বর, কোনো প্রতিষ্ঠানের প্রধান কিংবা বিচারক, আইনজীবী বা চিকিৎসক।

এভাবে বিজ্ঞপ্তিটিতে মোট ৮টি বৈশিষ্ট্যের ক্যাটেগরিতে ফেলে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদের টার্গেট করে হত্যা করার মহাপরিকল্পনার ঘোষণা দিয়েছে আনসার আল ইসলাম। মূলকথা হিসেবে বলা হয়েছে, ‘যারাই লেখনী-কথা-কাজের মাধ্যমে আল্লাহ, তাঁর রাসুল (সা.) ও তাঁর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এমন সকল মুরতাদ ও ইসলামের শত্রুরাই মুজাহিদিনদের টার্গেট হবে…’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসার আল ইসলামব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT