চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

আগামী ১৪ ডিসেম্বর শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাবেন।

ঐ এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সকল প্রকার যানবাহন (বাস/ট্রাক/হিউম্যান হলার/থ্রি হুইলার ইত্যাদি), রিক্সা, রিক্সা-ভ্যান মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নং ক্রসিং পর্যন্ত) পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচলের জন্য ডিএমপি অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিদের্শনা দেয়া হয়েছে।

বিকল্প সড়ক
১.
যে সব যানবাহন আশুলিয়ার দিক থেকে বেঁড়ীবাধ দিয়ে মিরপুরের দিকে আসবে, সে সকল যানবাহন নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে।

২. যে সব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সকল যানবাহন টেকনিক্যাল মোড় থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।

Reneta

৩. যে সব যানবাহন মিরপুর-১০ নং হতে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সে সকল যানবাহন মিরপুর-১ নং থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে যাবে।

উপরোক্ত অনুষ্ঠানসমূহ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ডিএমপি জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। এছাড়া নাগরিকদের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় ডিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপির ট্রাফিক নির্দেশনালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT