চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

অসংখ্য কালজয়ী বাংলা গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আগামীকাল (বুধবার) মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। গীতিকার শহিদুল্লাহ ফরায়েজী খবরটি নিশ্চিত করেছেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করায় আগে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সকাল ১১টা থেকে সেখানে সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ থাকবে। সেখানে গার্ড অব অনার দেওয়া হবে, সর্বস্তরের জনগণ জানাবেন শ্রদ্ধা।

শহিদুল্লাহ ফরায়েজী বলেন, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বুলবুলের প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নেওয়া হবে এফডিসিতে। সেখানে শ্রদ্ধা ও দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বুদ্ধিজীবী কবরস্থানে।

বর্তমানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিমঘরে। সকাল ১১ টার পর তার বাসা থেকে মরদেহ হিমঘরে নেওয়া হয়। আজ, মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন বীর মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তারপর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

Banglabid

মৃত্যুকালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বয়স হয়েছিল ৬৩ বছর। এর আগে ২০১৮ সালের মাঝামাঝি বুলবুলের হার্টে আটটি ব্লক ধরা পড়ে। তার শারীরিক অবস্থার কথা জানতে পেরে চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুজনেই শোক প্রকাশ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ ইমতিয়াজ বুলবুললিড নিউজশহীদ বুদ্ধিজীবি কবরস্থান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবায়দুল কাদেরের পদত্যাগ চাইলেন রিজভী

পরবর্তী

পরিবারের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানালেন জাপানি রাজকন্যার প্রেমিক

পরবর্তী
জাপানি

পরিবারের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানালেন জাপানি রাজকন্যার প্রেমিক

আমি গাইবো, গাইবো বিজয়েরই গান

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT