চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বীরের মতো লড়েছে বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রেমাদাসায় শেষ বলে স্বপ্নভঙ্গ হয়েছে। ভারতের বিপক্ষে নিধাস ট্রফির ফাইনালে জেতা হয়নি বাংলাদেশের। তাতে আক্ষেপ থাকলেও পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দলের সঙ্গে কলম্বো থেকে সোমবার দুপুরে দেশে ফিরে বললেন, বীরের মতো লড়েছে বাংলাদেশ।

ফাইনাল জয়ের দারুণ আশা জাগিয়েও শেষ বলের ছক্কায় ৪ উইকেটে ম্যাচ হাত ছাড়া করে বাংলাদেশ। অন্যদের মতো মন ভেঙেছে বোর্ড সভাপতিরও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তাই কষ্টের কথাই বললেন রোববার রাতের ফাইনালে নিয়ে, ‘এমন হার কীভাবে ব্যাখ্যা করবো জানি না। কষ্ট তো আছেই। এটা ভুলে যাওয়ার মতো না। তবে এটা বলতেই হবে বীরের মতো লড়েছে বাংলাদেশ।’

‘জানি অমন হারে সবাই কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন। কিন্তু খেলোয়াড়দের চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি। ওরা ভেঙে পড়েছিল।’ যোগ করেন নাজমুল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজ হেরে গিয়ে নিধাস ট্রফি শুরু করে বাংলাদেশ। দ্রুতই এভাবে ঘুরে দাঁড়াবে দল, সেটিও ভাবেননি বিসিবি বস।

রোববার শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নেয় দিনেশ কার্তিকের ব্যাট। শেষ দুই ওভারে ৩৪ রানের সমীকরণ মেলানোর পথে ৮ বলে ২৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে শিরোপার কাছ থেকে সাকিবদের ছিটকে দেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সৌম্যকে কাঁদিয়ে ছাড়েন কার্তিক। টাইগার খেলোয়াড়-সমর্থকদের কান্নায় বিষণ্ণ হয়ে ওঠে প্রেমাদাসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপননিধাস ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT