বীরের বেশে শান্তদের ফেরা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা শুভেচ্ছা জানাচ্ছেন ও ফুল গ্রহণ করছেন, একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিমানবন্দরে পা রাখা খেলোয়াড়-কোচদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েকজন পরিচালক। অভিনন্দনে সিক্ত হন শান্ত-মিরাজ-লিটন-শরিফুলরা। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ছিলেন ক্রিকেটারদের প্রথম বহরে। আরেকটি বহর পাকিস্তান থেকে ঢাকায় ফিরবে বুধবার দিবাগত রাত ২টায়।
রাওয়াপিন্ডি জয় করে ফিরেছে বাংলাদেশ দলের একাংশ। দুই টেস্টেই পাকিস্তান-বধ করে সাদা পোশাকে সবচেয়ে বড় সাফল্যে রাঙায় টিম টাইগার্স। অভাবনীয়, অভূতপূর্ব নৈপুন্য দেখিয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল।
সবাই যখন দেশের পথে সাকিব আল হাসান তখন ধরেছেন লন্ডনের ফ্লাইট। ৯ সেপ্টেম্বর থেকে কাউন্টিতে সারের হয়ে সমারসেটের বিপক্ষে টন্টনের ম্যাচে খেলবেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






