চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীরাঙ্গনা টেপরি রানীকে নিয়ে গাইলেন মিজান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের টেপরি রানী একজন বীরাঙ্গনা। ১৯৭১ সালে পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে পাকিস্তানি সেনা ও রাজাকাররা তাকে ইচ্ছামতো নির্যাতন করত। সবার কথা চিন্তা করে সব মুখ বুজে সহ্য করেছেন। তাকে মেরে ফেলার জন্য পাকিস্তানি সেনাদের বারবার আকুতি করেছিল কিন্তু তারা তা করেনি।

সেই টেপরি রানীকে নিয়ে একটি গান লিখেছেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। আর এই গানে কণ্ঠ দিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’-এর সাবেক ভোকাল মিজান। গানটির সুর সংগীতায়োজন করেছেন রাজিব হোসেন।

সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে বীরাঙ্গনা শিরোনামের গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে শিল্পী মিজান বলেন, দেশ স্বাধীনের সাথে একজন বীরাঙ্গনার বিরাট অবদান রয়েছে। দেশকে স্বাধীন করতে গিয়ে তিনি সর্বস্ব হারিয়েছেন। তার মতো বীরাঙ্গনা মায়েদের সরকার সর্বোচ্চ সম্মান দিয়ে বীরাঙ্গনা উপাধি দিয়েছেন এটাও বড় ব্যাপার। বীরাঙ্গনা শিরোনামের গানের কথাগুলো শ্রোতাদের ভাবাবে।

এর আগে এই গানের গীতিকার ও সুপার কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ জাতীর পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কাঁদো বাঙালি কাঁদো, ২৫ শে মার্চ, মা শিরোনামের গানগুলো লিখেছিলেন। নতুন করে বীরাঙ্গনা শিরোনামের গানটি লেখা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে বুকে ধারণ করি। ধারণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে। আমাদের নতুন প্রজন্ম এই বিষয়গুলিকে যেন তাদের মনে মননে ও মগজে ধারন করেন সেটি মাথায় রেখে কাঁদো বাঙ্গালী আজ কাঁদো সবাই, পঁচিশে মার্চসহ সদ্য লেখা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ‘বীরাঙ্গনা’ মায়েদের স্মরণ করে সেই মায়েদের সম্মানে লেখা এক অনবদ্য প্রয়াস বীরাঙ্গনা।

বীরাঙ্গনা শিরোনামের গানটি নিয়ে শিগগির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলেও জানা গেছে। যা নির্মাণ করবেন সৈয়দ তানভীর আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ারফেজবীরাঙ্গনামিজান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ে না করেই সালমানকে বাবা হওয়ার পরামর্শ রানীর

পরবর্তী

নিরাপত্তাজনিত কারণে রাজধানীতে ফানুস নিষিদ্ধ

পরবর্তী

নিরাপত্তাজনিত কারণে রাজধানীতে ফানুস নিষিদ্ধ

প্রথমবারের মতো পুলিশ সপ্তাহে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT