চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীভৎস যুদ্ধের বলি হাদিসুর

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২০ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
সম্পাদকীয়
A A

‘এই কি আমার গ্রাম, মধ্যরাতে যে আমাকে; করতো উন্মন, গাঢ়স্বরে ডাকতো আমার নাম ধরে?’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকা পড়া বাংলাদেশি জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান আজ নিজ গ্রামে ফিরছেন। তবে গাঢ়স্বরে নাম ধরে ডাকলেও আজ তার কোনো সাড়া নেই। তিনি আজ নিষ্প্রাণ। যুদ্ধের কোনো অংশ না হয়েও তিনি এর শিকার হয়েছেন। নিজ গ্রামে ফিরছেন নিথর দেহে যুদ্ধের ধ্বংসলীলার সাক্ষর হয়ে।

হাদিসুরের চাচাতো ভাই সোহাগ হাওলাদার সংবাদমাধ্যমকে বলেছেন: ‘এবার দেশে এসে হাদিসুরের বিয়ে করার কথা ছিল। আমার ভাই ফিরল লাশ হয়ে।’ বিয়ের সাজ নয়, এখন তার গ্রামের বাড়িতে দাফনের আয়োজন। সেজন্যই হাদিসুরের খালা মমতাজের কণ্ঠে গগণবিদারী আক্ষেপ: ‘ওরে বাবা, কাফনের কাপড় পইরা তুই কেন আইলিরে? ওরে বাবারে, ওরে হাদিসুররে, এর আগে আসার পর কইছি তুই বিয়া কইরা যা। ২৮ ফেব্রুয়ারি রাতে আমারে কয়, খালামণি, তুমি মাইয়া দেইখা রাইখো। আমি আর অমত করমু না। আমি আইসা বিয়া করমু।’

যুদ্ধ এখনও যেমন ধ্বংসের সাক্ষর রাখছে, অতীতেও তাই ছিল। ‘যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা’, এটাই চিরন্তন সত্য। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নামক শত্রু শত্রু খেলাও অচিরেই শেষ হবে বলে আমরা আশাবাদী। আমাদের আহ্বান: শুধু এ দু’দেশ নয়, সাম্রাজ্যবাদী সব শক্তিই নিজেদের সংবরণ করে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করুক। বন্ধ হোক যুদ্ধের প্রেক্ষাপট।

ইউক্রেনে আটকা পড়া সেই জাহাজের খবর চ্যানেল আইসহ দেশীয় অন্যান্য সংবাদমাধ্যমে আসার পর থেকে সরকারের সংশ্লিষ্টদের কর্মতৎপরতা প্রশংসনীয়। ২৮ নাবিককে যুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং নিহত হাদিসুরের মরদেহ ফিরিয়ে আনা এই কর্মতৎপরতারই অংশ। তবে সবাইকে জীবিত ফেরত আনতে পারলে আমাদের হৃদয়ের এই রক্তক্ষরণ হতো না। থাকত না ভাই হারানোর জ্বালা। সর্বোপরি যুদ্ধ না হলেই আমরা সবচেয়ে খুশি হতাম। অবশ্য এখনও সেই সুযোগ রয়েছে।

বাংলার সমৃদ্ধি জাহাজের নিহত তৃতীয় প্রকৌশলী হাদিসুরের এ মৃত্যুর ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। তবুও ক্ষতিপূরণসহ তার পরিবারের পাশে সরকারকে দাঁড়াতে হবে। সরকার সেই মানবিকতা দেখাবে বলেই আমরা আশাবাদী। একইসাথে যুদ্ধের কোনো পক্ষ না হওয়ার পরও কেন বাংলাদেশি জাহাজে হামলা হলো, সেই জবাবও বাংলাদেশকে পেতে হবে। ভবিষ্যতে যেন বাংলাদেশ এমন কোনো দুর্ঘটনার শিকার না হয়, আমরা সেই কামনা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধসম্পাদকীয়হাদিসুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT