চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিসহ চার দলের নতুন জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ন ১৩, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে বাদ দিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, জেএসডি এবং নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই জোটের আত্মপ্রকাশ ঘটে।

এতে জোটের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি নতুন এ জোটের দাবি এবং লক্ষ্য সম্পর্কে  বিস্তারিত তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক অসাম্প্রদায়িক, কার্যকর গণতান্ত্রিক ও শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বৃহত্তর ঐক্য গঠনের যাত্রা শুরু করলো জাতীয় ঐক্যফ্রন্ট।

এ সময় উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্যের জাফর উল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন প্রমুখ।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে একইভাবে সংবাদ সম্মেলন করে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের নেতৃত্বে থাকা গণফোরামের সমন্বয়ে গঠিত হয়েছিল জাতীয় ঐক্য প্রক্রিয়া।

Reneta

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে সেই জোট নিরপেক্ষ নির্বাচনসহ দেশের সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে ৫ দফা দাবির পাশাপাশি ৯ দফা লক্ষ্যও নির্ধারণ করেছিল।

এরপর গত ২২ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ডাকে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দেয় বিএনপির চার শীর্ষনেতা।

সেখানে বিএনপি নেতারা জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে এক হয়ে যুগপৎ আন্দোলন করার কথা জানায়।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার কয়েকটি কর্মসূচি পালনের মধ্যেই সম্প্রতি কয়েকটি বিষয়ে ড. কামাল হোসেনের সঙ্গে মতানৈক্য হয় বদরুদ্দোজা চৌধুরীর। এমনকি শনিবার তাকে বাসায় দাওয়াত দিয়েও ছিলেন না  ড. কামাল।

পরে তারা আলাদা অালাদা সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টড. কামাল হোসেনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভালোবাসা, স্বাধীনতা ও সাংবাদিকতার দীর্ঘ যাত্রা: শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি শিক্ষকসহ ৫ জন পুলিশ হেফাজতে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি প্রশাসন: ব্যারিস্টার ফুয়াদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT