চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েবাড়িতে জাহিদ হাসান আর মৌসুমী

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১০:২০ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
বিনোদন
A A
বিয়েবাড়িতে জাহিদ হাসান ও মৌসুমী

বিয়েবাড়িতে জাহিদ হাসান ও মৌসুমী

সোমবার। রাত নয়টা। রাজধানীর কোক স্টুডিও।

এ তো বিয়েবাড়ি!

এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে?

আরে, এই ​বিয়েতে দেখছি অভিভাবক হয়ে ঘুরে বেড়াচ্ছেন জাহিদ হাসান ও মৌসুমী!

কার বিয়ে? তারা কেন এখানে অভিভাবক?

মুহূর্তেই ভূল ভেঙ্গে যায়। এখানে শুটিং হচ্ছে।

Reneta

নাটক নাকি সিনেমা? জাহিদ হাসান ও মৌসুমী—তারা তো দুজনই ছোট ও বড় পর্দার তারকা। পর্দায় একসঙ্গে অনেক কাজ করেছেন।

না, এখানে ​বিজ্ঞাপনচিত্রের শুটিং হচ্ছে। আরএফএলের ইলেকট্রনিক্স পণ্য ভিশন রেফ্রিজারেটর। এর বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ জানান, জাহিদ আর মৌসুমী তো আছেনই, আরও আছেন ১৩৫ জন সহশিল্পী। বিয়েবাড়ির আবহে ভিশন রেফ্রিজারেটরের বিজ্ঞাপনটি উপস্থাপন করা হবে।

জাহিদ হাসান ও মৌসুমী

বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন নাফিস রেজা মনি। তিনি জানান, এখানে জাহিদ হাসান বর আর মৌসুমী কনে পক্ষের অভিভাবক। গানে গানে তাদের মধ্যে বাকযুদ্ধ হয়। বিজ্ঞাপনচিত্রটি গানের সুরে সুরে উপস্থাপন করা হবে।

গানের কথা লিখেছেন নাফিস রেজা। সুর ও সংগীতায়োজনের কাজটি করেছেন হাবিব।

কাজের একটু বিরতি। এর ফাঁকে কথা বলার সুযোগ পাওয়া গেল। মৌসুমী বললেন, ‘রাজকীয় পরিবেশ। ফ্রিজের বিজ্ঞাপন। ভাবনাটি চমৎ​কার। অভিনব। আয়োজন, সাজসজ্জা—সব মিলিয়ে ভালো একটি কাজ করছি।’

জাহিদ হাসান বললেন, ‘ফ্রিজের বিজ্ঞাপনের সেট দেখে একটু অবাক হয়েছিলাম। বিয়ের অনুষ্ঠানে বর আর কনে পক্ষের মধ্যে গেট আর বাড়ির ভেতর যে কথার লড়াই হয়, তা–ই আমরা এখানে গানে গানে করছি।’

শিগগিরই দেশের সবকটি টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিদ হাসানমৌসুমী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT