চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে পাল্টে দিয়েছে লিটনকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বিপিএলে ১১ ইনিংসে তিন ফিফটিতে ৪২২ রান করেছেন লিটন দাস। রাজশাহী রয়্যালসের এই মারকুটে ওপেনার দায়িত্ব নিয়ে খেলছেন, ধারাবাহিকভাবে পাচ্ছেন রান। এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান উঠে এসেছেন চার নম্বরে।

গত কয়েকবছর ধারাবাহিক লিটনকে খুঁজে ফিরেছে বাংলাদেশ। নতুন বছরে তার ব্যাট আশা দেখাচ্ছে নতুন করে। ব্যাটিং নিয়ে ভাবনায় বদল তো এনেছেনই বদলেছেন ব্যাটিং স্ট্যান্স। এসবের পাশাপাশি লিটন মনে করেন বিশ্বকাপের পর বিয়ের পিড়িঁতে বসার পর চিন্তা-ভাবনায় এসেছে পরিপক্কতা।

‘আমি খুব ভাগ্যবান যে কম বয়সে বিয়ে করতে পেরেছি। বিয়ে জিনিসটা আমার পরিনতবোধের লেভেলটা বাড়িয়ে দিয়েছে। এটা আমি উপলব্ধি করি। জানি না কে কীভাবে নেয় আমি এই জিনিসটা অনুভব করেছি।’

‘আমি যখন ২০১৬-১৭ তে খারাপ ক্রিকেট খেলেছি তখন জাতীয় দলের বাইরে ছিলাম। আমি কিন্তু অফফর্মে থাকিনি। ওই জায়গায় আমি অনেক কিছু শিখেছি। ঠেকেছি পাশাপাশি শিখেছি। ওটা আমাকে অনেক সাহায্য করেছে। আবার বিয়ের পর আবার ম্যাচিউরিটি লেভেল বেড়েছে। সেটা ক্রিকেট হোক, মাঠে হোক বা মাঠের বাইরে হোক, সবকিছুতেই।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শনিবার ৪৮ বলে ৭৫ রানের দারুন একটি ইনিংস খেলেন লিটন। জয় থেকে ১৮ রান দূরে রেখে আউট এ ওপেনার। মারেন ১১ চার ও এক ছয়। চাইলে শেষ করে ফিরতে পারতেন ম্যাচটা, ইনিংসটা তাতে হতে পারত আরেকটু বড়।

‘আফসোস তো অবশ্যই থাকবে। আমি যখন আউট হয়েছি তখন বলের থেকে রান অনেক কম লাগত। নট আউট থাকলে ভালো হতো।

Reneta

লিটন জানান ২২ গজে তার নতুন উপলব্ধির কথা, ‘আমি এর আগে যে কয়েকটি বিপিএল খেলেছি…মারলে মারতেই থাকতাম। আমার পরিকল্পনা থাকতো আমি সব ধরণের শট খেলতে পারি তাই সব শট খেলবো। কিন্তু এই বিপিএলে আমি শট কমিয়ে দিয়েছি। আগের দুই-তিন বিপিএলে হয়তো আমার ১৫ বলে ২৭ বা ৩০ রান থাকত। তখন আউট হয়ে যেতাম। কিন্তু এ বিপিএলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে রান ১৫ বলে ১৭ বা ১৩। ওই জায়গাটায় আমি হয়তো স্বাভাবিক ক্রিকেট খেলছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT