২০১৫ বছরের শেষে এসে বিয়ের তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাকিলা জাফর। দীর্ঘদিনের একাকীত্বের অবসান ঘটিয়ে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।
প্রায় আড়াই বছর ধরে চেনা নতুন জীবনসঙ্গী রবি শর্মার সঙ্গে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী।
বিয়ের পর বিভিন্ন গণমাধ্যমকে ‘তুমি আমার প্রথম সকাল’ খ্যাত এ কণ্ঠশিল্পী জানান, রবি ব্যবসায়িক জগতের মানুষ হলেও সে কিন্তু একজন কবি। কিছুদিন আগে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টাইমস মিউজিক থেকে মুনলাইট হুইসপার নামে তার লেখা গানের একটি অ্যালবাম বেরিয়েছে। মুম্বাইয়ে যখন এ অ্যালবামটির প্রকাশনা উৎসব হয় তখন আমি সেখানে উপস্থিত ছিলাম।
শাকিলা জাফর আরও জানান, অনেক দিন ধরেই রবিকে আমি চিনেছি, জেনেছি। ও আগাগোড়াই একজন ভালো মানুষ। আমাদের বোঝাপড়াটা ভালো। আমিও একা ছিলাম। পারস্পরিক সমঝোতায় বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমার পরিবারের সবাই রবিকে খুবই পছন্দ করেছেন।
প্রকৌশলী স্বামী মান্নার সঙ্গে বিচ্ছেদের দীর্ঘ সময় পরই দ্বিতীয় বিয়ে করেছেন শাকিলা জাফর।






