চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ ও স্বাস্থ্যবিধি মানতে আইন প্রয়োগের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মোকাবেলায় সরকারের ১১ দফা মানতে সবাইকে বাধ্য করার পাশাপাশি আইন প্রয়োগ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে একটি অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড বাড়ছে দ্রুতগতিতে, তাই এখনই তার লাগাম টেনে ধরা দরকার। কোভিড বেড়ে এখন তা ২৫ শতাংশে চলে গেছে।আতঙ্কিত না হলেও এই পরিস্থিতি আশংকাজনক এবং চিন্তার কারণ।

‘জেলা প্রশাসকরা আগেও করোনা মোকাবেলায় যে সহযোগিতা করেছেন, তা অব্যাহত রাখতে হবে। করোনা মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করতে হবে। এতে সফলতা আসবে। এছাড়া টেস্ট করাসহ করোনা মোকাবেলায় আমাদের সকল প্রস্তুতি আছে।’

বিধি নিষেধ মানার বিষয়ে জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের ১১ দফা মানতে সবাইকে বাধ্য করতে হবে, এক্ষেত্রে আইন প্রয়োগ করতে হবে। বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। নজরদারি বাড়াতে হবে পোর্টগুলোর ওপর। কোয়ারান্টাইনে যারা থাকবে তাদের ওপরেও কড়া নজরদারি রাখতে হবে। করোনার এইসময়ে মাদক বেচাকেনা বেড়েছে, এ ব্যপারেও নজরদারি প্রয়োজন।

স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি সর্ম্পকে জাহিদ মালেক বলেন, বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল হবে। আমরা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছি। আগের তুলনায় অনেক ভালো অবস্থানে আছি। টেস্টের কোনো অভাব নেই, ৮০০ ল্যাব আছে। আমাদের কিট আছে, অক্সিজেনের অভাব নেই; প্রায় ৮৩০টি হাসপাতালে অক্সিজেন স্থাপন করা হয়েছে, যেটা আগে ছিল না। আমাদের মেডিসিনের ব্যবস্থা রয়েছে, ১৫ হাজারের মতো ডাক্তার ও ২০ হাজার নার্স রয়েছে। সার্বিক বিষয়ে প্রস্তুতি ভালো।

এ পর্যন্ত ১৫ কোটি ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে,৯ কোটি ডোজ মজুদ আছে। আর ১ কোটি ২৫ লাখ ছাত্রকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে’

পরবর্তী

চট্টগ্রামে ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী
ন্যায়বিচারের জন্য গজল দণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

তাহসান, বাংলাদেশি গায়ক, হাইকোর্টের সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাহসানকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT