যার মাধ্যমে জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন আর তাকে ছেড়ে বিয়ের পর্বটি কিভাবে সারেন। বলছি অক্ষয় কুমার ও আসিন’র কথা। আগামী ২১ জানুয়ারি মোবাইল কোম্পানি মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠা রাহুল শর্মাকে বিয়ে করছেন ‘গাজনি’ খ্যাত আসিন।
রবিবার আসিন ও রাহুল’র বিয়ের কার্ডটি গণমাধ্যমে প্রকাশ করেন। এবং বিয়ের প্রথম কার্ডটি ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের হাতে দেওয়া হয়েছে বলে ‘রেডি’ খ্যাত নায়িকা জানিয়েছেন।
একে তো রাহুলের খুব ঘনিষ্ঠ বন্ধু অক্ষয় অন্যদিকে আসিনের ঘটক হিসেবেও তিনি কাজ করেছেন। তাই দুইদিক থেকে বিয়ের প্রথম কার্ডটি তাকেই দিলেন।
অক্ষয় প্রায় দুইবছর আগে রাহুল শর্মার সঙ্গে আসিনের পরিচয় করে দিয়েছেলেন অক্ষয়। এরপর পরিচয়ের পর্বটা সেরে প্রেমের পর্ব শুরু করেছিলেন রাহুল ও আসিন।
বাগদান সম্পন্ন হবার পর সিনেমা থেকে বেশ লম্বা বিরতিতে গেছেন তিনি। ‘অল ইজ অয়েল’ ছবি মুক্তির পর তিনি জানিয়েছেন, আপাতত কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়নি সংসার জীবন সুন্দরভাবে উপভোগ করতে চাই। কারণ পরিবার ছাড়া জীবনে আর কোনো কিছুকে গুরুত্ব দিতে চাই না।







