চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পিঁড়িতে বসছেন ফারহান-শিবানি জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
ফারহান ও শিবানি বিয়ের পিঁড়িতে বসেছেন, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের শেষ থেকেই বলিউডে লেগেছে বিয়ের ধুম। একের পর এক তারকা বসছেন বিয়ের পিঁড়িতে। সেই তালিকাতেই এবার নাম জুড়ে যাওয়ার গুঞ্জন উঠেছে ফারহান আখতার ও তার প্রেমিকা শিবানী দান্ডেকর।

বিগত কয়েক বছর ধরেই একসঙ্গে আছেন ফারহান-শিবানি জুটি। শোনা যাচ্ছে, নতুন বছরের মার্চেই বিয়ে করে ফেলবেন তারা।

তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের বিয়েতে নিমন্ত্রিত থাকবেন শুধু দুই পরিবারের আত্মীয়রা। পাশাপাশি ডেস্টিনেশন ওয়েডিংয়ের বদলে বিয়ের স্থান হিসেবে ফারহানের পছন্দের শহর মুম্বাইকে বেছে নিচ্ছেন তারা, এমনটাই শোনা যাচ্ছে।

বিয়ের জন্য ইতিমধ্যেই নাকি মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেল বুক হয়ে গেছে। সেই সাথে বর-বউ সাজতে চলেছেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর পোশাকে। তবে দেশের বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ে একটু চিন্তায় রয়েছেন দু’জনেই!

২০১৭ সালে প্রথম স্ত্রী অধুনার সঙ্গে বিচ্ছেদ হয় ফারহানের। ফারহান ও অধুনার দুটি সন্তান রয়েছে। প্রাক্তন স্ত্রীর সাথে যৌথভাবেই সন্তানদের সব দায়িত্ব পালন করেন ফারহান।

এর আগে ২০২১ সালেও ফারহান-শিবানি জুটির বিয়ের খবর চাউর হয়। তখন ফারহানের বাবা কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি আপনাদের থেকেই ফারহানের বিয়ের কথা শুনছি। সত্যি আজকালকার বাচ্চারা কিচ্ছু বলে না বাবা-মাকে। তবে শিবানীকে আমি দু’একবার দেখেছি। ও মিষ্টি মেয়ে।’

ট্যাগ: প্রেমিকাফারহান আখতারবিয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সাধারণ মানুষের মধ্যে করোনা পরীক্ষায় আগ্রহ কম’

পরবর্তী

রিশাদের ৯৯’তে জমে উঠল শিরোপার লড়াই

পরবর্তী
Cricketer batting during a match at Rishad's 99th game. Channel i News - চ্যানেল আই নিউজ

রিশাদের ৯৯’তে জমে উঠল শিরোপার লড়াই

বাংলাদেশ সরকারের লোগো, সবুজ ও লাল রঙে, মাননীয় সরকারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT