চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের আসরে কথিত প্রেমিকের ছুরিকাঘাতে কনের বাবা নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

বিয়ের অনুষ্ঠানে ঢুকে সজিব আহমেদ রকি নামের এক ব্যক্তির ছুরিকাঘাতে কনের বাবা তুলা মিয়ার নিহত হয়েছেন। ওই সময় এলোপাতারি ছুরির আঘাতে কনের মা ফিরোজা বেগম আহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজধানীর মগবাজারের দিলু রোডের প্রিয়াংকা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় পুলিশ রকিকে আটক করেছে। বর্তমানে কনের মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, বিয়ের কনের সঙ্গে রকির প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি। নিজের প্রেমিকাকে তুলে নিতে বিয়ের অনুষ্ঠানে ঢুকে রকি হট্টগোল সৃষ্টি করে। এক পর্যায়ে কনের বাবা তুলা মিয়াকে (৪৭) ছুরিকাঘাত করে। এতে কনের মা বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে। ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে নিকটস্থ ইনসাফ হাসপাতালে নেওয়া হলে কনের বাবাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার। রকিকে আটক করা হয়েছে। তার পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।

উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় কনের মা ফিরোজাকে।

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ কর্তৃপক্ষ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম অধিনায়ককে শেষ শ্রদ্ধা

পরবর্তী

এডিস মশার বিস্তার রোধে বাস ও ট্রাকে ওষুধ বিতরণ

পরবর্তী

এডিস মশার বিস্তার রোধে বাস ও ট্রাকে ওষুধ বিতরণ

চীন-ওয়াটার পার্কে সুনামি

ওয়াটার পার্কের পানিতে সুনামি, আহত প্রায় অর্ধশত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT