চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াটার পার্কের পানিতে সুনামি, আহত প্রায় অর্ধশত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৯
অদ্ভুতুড়ে
A A
চীন-ওয়াটার পার্কে সুনামি

ওয়াটার পার্কে পানি নিয়ে খেলছিলেন টিকিট কেটে আসা বিনোদনপ্রেমীরা। হঠাৎ করেই তীব্র এক সুনামি এসে আঘাত করল আনন্দে মেতে থাকা লোকজনকে। সুনামির ভয়াবহ ঢেউয়ে সাথে সাথেই আহত হলেন অন্তত ৪৪ জন।

চীনের উত্তরাঞ্চলে শুইয়ুন ওয়াটার পার্কে রোববার এ ঘটনা ঘটে। ওয়াটার পার্কের পানিতে ঢেউ তোলার জন্য ব্যবহৃত মেশিনটিতে ত্রুটি দেখা দেয়ায় সুনামির মতো অবস্থা সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

চীনের ওই শুইয়ুন ওয়াটার পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার হঠাৎ করেই বিগড়ে যায় পার্কের ওয়েভ মেশিনটি। ফলে পানির পরিমাণ অনিয়ন্ত্রিতভাবে হু-হু করে বাড়তে থাকে। খবর পেয়েই পার্কের কর্মীরা মেশিনটি মেরামতের কাজ শুরু করেন।

কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। পার্কের বিশাল পুল এলাকায় জমে যাওয়া বাড়তি পানি বেরোতে না পেরে ঢেউয়ের শক্তি বেড়ে পুরো ওয়াটার পার্কে দেখা দেয় সুনামি।

সাথে সাথেই আরামদায়ক একটি শান্ত অপরাহ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। যারা সাঁতার জানেন তারাও কোনোমতে প্রাণ বাঁচিয়ে পানি থেকে উঠে আসেন। আতঙ্কে ততক্ষণে আর্তনাদ জুড়ে দেন ছোট বড় সবাই।

এক নারী ঢেউয়ের ধাক্কায় আছড়ে এসে পড়েন রাস্তার ওপর। তার হাঁটু কেটে রক্তারক্তি অবস্থা। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে।

Reneta

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, পানির তোড়ে ভেসে যাচ্ছেন বিনোদন কেন্দ্রে আসা বহু মানুষ। পানি ওয়াটার পার্ক ছাপিয়ে উঠে এসেছে রাস্তায়ও।

Um problema na máquina que provoca ondas em uma piscina do Shuiyun Water Park, na China, deixou 44 pessoas feridas. Um vídeo divulgado na internet mostra o momento em que uma onda de mais de 3 metros de altura é liberada e arrasta todos os banhistas. pic.twitter.com/dJNh6zmOoo

— Cristiano Fernandes ?? (@cristanoftavar1) July 31, 2019

পার্ক কর্তৃপক্ষ বলছে, মেশিনটি হঠাৎ করেই নষ্ট হয়ে গিয়েছিল। মেশিন পরিচালনাকারী কর্মীদের এতে কোনো দোষ নেই। কর্মীরা মাতাল হয়ে মেশিনটি চালাচ্ছিলেন, এমন অভিযোগও অস্বীকার করেছেন কর্মকর্তারা।

দুর্ঘটনার পরে আপাতত বন্ধ রয়েছে ওয়াটার পার্কটি। কীভাবে এবং কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুনামি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT