চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়কে ঝরল দু’জনের প্রাণ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:৫০ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সড়কে দুর্ঘটনায় দুজনের প্রাণ হারানোর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে আত্মীয়ের বিয়েতে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। কমিউনিটি সেন্টারে পৌঁছানোর আগেই ওই দুর্ঘটনায় ছেনোয়ারা বেগম (৩৮) এবং সিএনজি চালক মুহাম্মদ জিসান (২২) এর মৃত্যু হয়।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের চান্দের ঘোনা সাতঘরিয়াপাড়া এলাকায় শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে কয়েক ঘণ্টা উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

ঈদগাঁও থানার ওসি মো. আবদুল হালিম জানান, রাস্তা পারাপাররত অন্ধকে বাঁচাতে রং সাইডে গিয়ে যাত্রীবাহী পূর্বাণী বাসটির চাপায় সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে বাসের ভেতর ঢুকে দু’টি যানবাহন একসাথে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসেরও অনেক যাত্রি আহত হয়েছেন।

সিএনজির অপর যাত্রী আহত আইনজীবী সহকারি শফিকুর রহমান (৩০) ও তসলিমা আকতার (৩২)কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা নিহত ছেনোয়ারার ছোট ভাই-বোন। তাদের অবস্থাও আশংকাজনক বলে উল্লেখ করেছেন ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম।

প্রত্যক্ষদর্শী মিছবাহ উদ্দিন, সুরুত আলম ও জাহাঙ্গীর সম্রাট জানান, বিকেল ৪টার দিকে সাতঘরিয়াপাড়া এলাকায় এক প্রতিবন্ধি অন্ধ ব্যক্তি হঠাৎ রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামমূখী পূরবী পরিবহনের একটি বাস রং সাইডে গিয়ে কক্সবাজার অভিমুখী সিএনজিকে চাপা দেয়। দুটি গাড়িই দ্রুত গতিতে থাকায় সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে বাসের ভেতর ঢুকে দু’টি গাড়ি একসাথে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান চালক ও এক নারী।

খুটাখালীর সমাজকর্মী সেলিম উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, কক্সবাজার আদালতের আইনজীবীর সহকারি শফিকুর রহমান তার বড়বোন ছেনোয়ারা ও তসলিমা আকতার এবং শিশু সন্তানকে নিয়ে রামুর এক ক্লাবে বিয়েতে যাচ্ছিলেন। এলাকার সিএনজি চালক জিসানকে আসা-যাওয়ার জন্য ভাড়া করে রওনা দিয়ে মাঝপথে দুর্ঘটনার শিকার হন তারা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শফিকুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

রামু হাইওয়ে থানার এসআই মুজিবুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। পরে অন্য গাড়ির সাহায্যে বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণে নেয়া হয়।

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়ি চাই না: সাইমন

পরবর্তী

ফের ব্রাজিল দলে আলভেজ, নেই নেইমার

পরবর্তী
ব্রাজিলের ফুটবল খেলোয়াড় আলভেজ, নীল ও সবুজ জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের ব্রাজিল দলে আলভেজ, নেই নেইমার

জেনারেল রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত, ধ্বংসাবশেষ ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘলা আবহাওয়ায় পাইলটের ত্রুটিতে জেনারেল রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত

সর্বশেষ

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT