চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ লাখ শ্রমিকের স্বার্থে সুযোগ চায় বিড়ি শিল্প উদ্যোক্তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
অর্থনীতি
A A

প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের উপর আরোপিত শুল্কের ১১০ শতাংশ বৃদ্ধিকে বিশ লাখ শ্রমিকের সাথে ‘অবিচার’ বলে অভিযোগ করেছেন বিড়ি শিল্প উদ্যোক্তারা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির নেতারা বাজেটে বিড়ির উপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানান।

শুরুতে বিড়ি ও সিগারেটের তুলনামূলক স্বাস্থ্য ঝুঁকির উপর আলোচনা করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ আব্দুস সবুর। তিনি বলেন, সিগারেটের তুলনায় বিড়িতে নিকোটিনের পরিমাণ কম থাকে। ফলে এখানে স্বাস্থ্য ঝুঁকি কম থাকে।

বিড়ি মালিক সমিতির সাধারন সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, অর্থমন্ত্রীর প্রস্তাবনা এই শিল্পের সাথে জড়িত ২০ লক্ষ মেহনতি মানুষের আর্থ সামাজিক জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। বিড়ি শিল্পের শ্রমিকদের ৯০ শতাংশ নারী। মাননীয় প্রধানমন্ত্রী মেহেনতী মানুষদের পাশে সব সময় থাকেন। এবারেও বিড়ি শ্রমিকদের পাশে থাকবেন বলে আশা করছি।

বাজেটে প্রতি হাজার বিড়ির ট্যারিফ মুল্যে ১০০ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে সেখানে বিদেশী কোম্পানির সিগারেটে মাত্র ১ শতাংশ রাজস্ব বৃদ্ধির প্রস্তাবের বিষয়টি উল্লেখ করেন বিড়ি শিল্প উদ্যোক্তারা।

বর্তমানে দেশের ৯৮টি বিড়ি ফ্যাক্টরি বছরে সাড়ে চারশো কোটি শলাকা উৎপাদন করে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিড়ি মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক সাদাকাত হোসেন ঝন্টু, মামুনুর রশিদ,বগুড়া বিড়ি মালিক সমিতির আহ্বায়ক আনোয়ার হোসেন রানা।

ট্যাগ: জাতীয় বাজেটজাতীয় বাজেট ২০১৭-১৮বিড়ি শিল্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে লাকী আক্তারের গান

পরবর্তী

মওদুদের অবৈধ দখলে থাকা বাড়িতে যেভাবে রাজউকের তালা

পরবর্তী
মওদুদ

মওদুদের অবৈধ দখলে থাকা বাড়িতে যেভাবে রাজউকের তালা

‘বড় সুযোগে’র অপেক্ষায় তামিম

সর্বশেষ

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT