চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্ময় মুস্তাফিজের বিশ্বরেকর্ড

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
১:০৮ অপরাহ্ন ২১, জুন ২০১৫
স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আবারো দুধর্ষ বোলিং দিয়ে সবার মন জয় করলো বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। গড়লেন অন্যরকম এক বিশ্বরেকর্ড । জিম্বাবুয়ের বাঁহাতি পেসার ব্রায়েন ভেটরিকে টপকে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে সর্বাধিক উইকেট শিকারের নজির গড়েছেন বাংলাদেশের এই বিস্ময়-তরুণ।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে পাঁচ ও পাঁচ দশ উইকেট শিকারের একমাত্র রেকর্ড ছিলো জিম্বাবুয়ের ব্রায়েন ভিটোরির। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে পর পর দুই ম্যাচে দশ উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার।

চার বছর পর তার সেই রেকর্ড ভেঙ্গে নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের টিন-এজ সেনসেশন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ৫০ রানে পাঁচ উইকেট নেয়া মুস্তাফিজ ছিলেন ম্যাচ-সেরা। দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৪৩ রানে ছয় উইকেট। রোহিত শর্মা দিয়ে শুরু। এরপর একে একে রায়না,ধোনি,জাদেজা অশ্বিন কিংবা প্যাটেল,বিশ্বখ্যাত ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্টের কাছে এক অপার রহস্য হয়েই রইলেন সাতক্ষীরার ১৯ বছরের এই তরুণ।

ব্রায়েন ভিটোরি তার ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ১০ উইকেট নিয়ে ছিলেন সবার শীর্ষে। রোববার হোম অফ ক্রিকেটে আগের পাঁচের সঙ্গে ছয় মিলিয়ে ১১ উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মুস্তাফিজ। প্রথমটির মতো দ্বিতীয় ম্যাচের নায়কও তিনি। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্থপতিও এই পেসার।

মুস্তাফিজের আগে দেশের হয়ে ওয়ানডে ম্যাচে সর্বাধিক ছয় উইকেট নিয়েছেন মাশরাফি ও রুবেল। ২০০৬ এ কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে মাশরাফি এবং ২০১৩ তে হোম অফ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে রুবেল নিয়েছিলেন ৬ উইকেট। সেই হোম অফ ক্রিকেটেই মুস্তাফিজের ৬ উইকেট শিকারের ম্যাচ জেতানো স্পেল।

Reneta

ওডিআইয়ে পরপর দুই ম্যাচে পাঁচ বা তারচেয়ে বেশী উইকেট নেয়ার রেকর্ড আছে অস্ট্রেলিয়ার গিলমোর,হ্যারিস,স্ট্রার্ক এবং পাকিস্তানের আকিব,ওয়াকার সাকলাইন ও আজহার মেহমুদের ।

২৪ জুন সিরিজের শেষ ম্যাচে আরো একটি পাঁচ উইকেট শিকার মুস্তাফিজকে পৌঁছে দেবে অনন্য উচ্চতায় এমন প্রত্যাশা ক্রিকেট প্রেমিদের।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেটমুস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT