চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্ফোরণে হাতে আঘাত মার্ক বাত্রার, শঙ্কা নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
মার্ক বাত্রা

মার্ক বাত্রা

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ফুটবলারদের বহনকারী বাসে বোমা হামলা হয়েছে। হামলায় দলটির ডিফেন্ডার ও স্পেন জাতীয় দলের খেলোয়াড় মার্ক বাত্রা আহত হয়েছেন। তবে ২৬ বছর বয়সী এই ফুটবলার শঙ্কামুক্ত।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে যাওয়ার কিছু আগে টিম হোটেল ছাড়ার সময় খেলোয়াড়দের বহনকারী বাস লক্ষ্য করে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে মোনাকোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, তিনটি বিস্ফোরণ ঘটেছে। বোমা বিস্ফোরণে খেলোয়াড়দের বহনকারী বাসের জানালার কাচ ভেঙে যায়। স্প্যানিশ তারকা মার্ক বাত্রা সেসময় হাতে আঘাত পেয়েছেন। পরে তার কব্জির ভাঙা হাড়ে অপারেশন করা হয়।

সন্ত্রাসী হামলার পর বাত্রাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বড় ধরনের কোন ক্ষতি হয়নি। তার সর্বশেষ অবস্থা স্থিতিশীল বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেও সমর্থকদের আশ্বস্ত করা হয়েছে।

ডর্টমুন্ডের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, দলের অন্য খেলোয়াড়রা নিরাপদে আছেন। স্টেডিয়াম এলাকাও নিরাপদ বলে ওই বার্তায় জানানো হয়।

বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বাস

তবে ৮০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ফুটবল ম্যাচটি দেখতে উপস্থিত হওয়া দর্শকদের শুরুতে মাঠ ছাড়তে দেয়া হয়নি। পরিস্থিতি পর্যালোচনার জন্য তাদের গ্যালারিতেই অবস্থান নিতে বলা হয়। পরে অবস্থা স্বাভাবিক হলে তারা ঘরমুখী হতে পারেন।

Reneta

নর্থ-রাহিনে ওয়েস্টফেলিয়া পুলিশ জানিয়েছে, পুলিশ ও ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মোনাকোর বিপক্ষে সিগনাল ইদুনা পার্কে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় কোয়ার্টারের লড়াইয়ে নামার সূচি ছিল ডর্টমুন্ডের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্ক বাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT