চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্ফোরক শতকে ওয়ার্নারের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

আমির-ইমরান-রিয়াজদের দুঃস্বপ্ন উপহার দেওয়ার পথে বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এক রেকর্ড গড়লেন। তৃতীয় ও শেষ টেস্টে মাত্র ৭৮ বলে শতকের ঘরে পৌছান এই বিস্ফোরক ব্যাটসম্যান। আর প্রথম সেশনেই এই দুর্দান্ত প্রদর্শনীতে গড়েছেন অসামান্য এক রেকর্ড, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেশনেই সেঞ্চুরি হাঁকানো।

পাকিস্তানের বোলারদের নাস্তানুবুদ করে ওয়ার্নার যখন তার শতক উৎযাপন করছেন প্রথম ইনিংসের তখন খেলা হয়েছে মাত্র ২৬.২ ওভার। লাঞ্চ বিরতির আগেই এই অসি ওপেনারের ইনিংসটি পরে আর দীর্ঘ করতে পারেন নি। এরপর আর মাত্র ১৩ রান যোগ করেই ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের হাতে ধরা পরেন তিনি।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ৩০ বছর বয়সী অসি ওপেনার পেয়েছেন তার ১৮ তম টেস্ট শতক, কোন ওভার বাউন্ডারি ছাড়া তার ইনিংসে চারের মার ছিলো ১৭টি।

Banglabid

তবে টেস্টের প্রথম দিনের ওপেনিং সেশনেই শতক পাওয়ার রেকর্ড কিন্তু তার একজন স্বদেশীরও রয়েছে। যা ৮৭ বছর আগে করেছিলেন কিংবদন্তী ব্যাটসম্যান ব্র্যাডম্যান। তবে অস্ট্রেলিয়ার মাটিতে এবারই প্রথম।

অসাধারণ অর্জনের পরও ২০০১ সাল থেকে প্রথম ইনিংসেই দ্রুত সেঞ্চুরির রেকর্ডে সাবের্ক ভারতীয় ওপেনার বিরেন্দর শেবাগকে টেক্কা দিতে পারেননি তিনি। দিল্লির এই ব্যাটসম্যান ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়াতে মাত্র ২৫.৩ ওভারেই তিন অঙ্কে পৌঁছান। অর্থাৎ ৫ বল এগিয়েই রইলেন শেবাগ।

Reneta

অসিদের সহ-অধিনায়ক ওয়ার্নার ক্যারিয়ারের ৬০ টেস্টে এখন ৪৯.১১ গড়ে মোট রান করেছেন ৫ হাজার ২০৬।

তবে দ্রুততম সেঞ্চুরির ক্ষেত্রে এর আগেও কিন্তু রয়েছে আরও ১৬ টি ইনিংস। ২০১১-তে ভারতের বিপক্ষে ৬৯ বলে শতক রয়েছে ওয়ার্নারের। আর ৭৮ বলেই এখন শতক হলো ৫টি। সর্বনিম্ন স্কোরটি নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককলামের। অস্ট্রেলিয়ার বিপক্ষেই ২০১৫/১৬ সেশনে যা করেছিলেন তিনি। ক্রাইস্টচার্চের মাঠে তার ইনিংসটি মাত্র ৫৪ বলের।

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে স্বাগতিকরা। প্রথমটিতে ৩৯ রানের জয়ের পর দ্বিতীয়টি জিতে অসিরা ইনিংস ও ১৮ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নার
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT