চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি সভাপতির ‘উপলব্ধিতে’ মুশফিক খুশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ১১৭টি ছক্কা হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। অথচ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একদিন আগেই উপলব্ধি করেছেন মুশফিক ছক্কা মারার ব্যাটসম্যান! দেরিতে হলেও বিসিবি বসের এই উপলব্ধিতে খুশি হওয়ার কথা জানিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

‘হয়ত বিসিবি সভাপতি অন্যরকম ওয়েতে আমার খেলা দেখেছেন এতদিন। গত দুই-তিন মাসে আমরা ভাল কিছু করতে পারিনি। কিন্তু অনুশীলনে আমরা যে কষ্ট করেছি সেটা যখন বাস্তবতা পায়, তখন অন্যরকম অনুভূতি কাজ করে। অনুশীলন হয়ত তিনি দেখেননি। ম্যাচে সেটা প্রতিফলিত হয়েছে এবং তিনি বুঝতে পেরেছেন তাতে আমি খুশি।’

শনিবার প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ছক্কা ও ৫ চারে ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন মুশফিক। দলের সঙ্গে কলম্বোয় থাকা নাজমুল হাসান রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘তামিম–সৌম্য যে মারতে পারে আমরা জানি। লিটন যে মারতে পারে জানতাম না। মুশফিককে বললাম, তুমি যে এমন মারতে পার, জানতামই না! ও তো আসলে গত দুই বছরে ছয় মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ আউট হচ্ছিল। ভাবতাম ও মারতে পারে। কিন্তু ছয় মারার খেলোয়াড় নয়। ছয় মারে তিনজন, তামিম, সৌম্য, সাব্বির।’

সোমবার বিকেলে কলম্বোর এসএসসি মাঠে অনুশীলন করতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লঙ্কাবধের নায়ক। সেখানেই সংবাদকর্মীরা তোলেন ‘ছক্কা’ প্রসঙ্গ। হাসতে হাসতে মুশফিকও উত্তর দেন, ‘এখন ভাববেন (নাজমুল হাসান) যে পারি…।’

মুশফিকের এমন আগ্রাসী ব্যাটিং দেখা যায়নি দীর্ঘদিন। নিজের ব্যাটিংয়ে মুশফিক নিজেও কী একটু অবাক?

উত্তরটা দিলেন এভাবে, ‘অবাক হওয়ার কিছু নেই। নিজের ভেতরে বিশ্বাসটা থাকতে হয়। যদি ভাল না করেন সে বিশ্বাসটা থাকে না, তখন ডেলিভার করা কঠিন। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভাল ছিল। এরকম ম্যাচে যেকোনো একজন ব্যাটসম্যান এরকম একটা নক খেলবে সেটাই স্বাভাবিক। সেটা হওয়াতে আমি খুব খুশি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT