চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি নির্বাচন ৬ অক্টোবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে বিসিবি।

তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে বুধবার। বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ ও শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ হবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র দাখিল ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ হবে তার পরেরদিন। যাদের মনোনয়নপত্র বাতিল হবে, তাদের আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর ৬ অক্টোবর মিরপুরের বিসিবি কার্যালয়ে নির্বাচন হবে।

Banglabid

এবারের নির্বাচনে কাউন্সিলর, অর্থাৎ ভোটার ১৭১ জন। যাদের মধ্যে থেকে ২৫ জন হবেন বিসিবি পরিচালক। পরবর্তীতে সেখান থেকে বিসিবি সভাপতি মনোনীত হবেন। প্যানেল ছাড়া লড়বেন নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার বর্তমান কমিটির সবশেষ সভা শেষে সদ্যবিদায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান প্যানেল ছাড়াই লড়বেন তিনি। দুবারের সভাপতি আগের দুই মেয়াদে প্যানেল নিয়ে নির্বাচন করলেও এবার কেন এককভাবে নির্বাচন করবেন তার ব্যাখ্যাও দিয়েছেন।

‘আমার কোনো প্যানেল নেই। যে খুশি দাঁড়াতে পারে। ইলেকশন হবে, যে জিতে আসতে পারে। ওখানে যদি আমি জিতে আসি তাহলে একজন পরিচালক হয়ে আসবো। এরপর আমার প্রথম আবেদন যেটা থাকবে, আমি সভাপতি হতে চাই না। কিন্তু সমর্থন দেয়ার জন্য আছি। এরপর কী হয় আমি জানি না। প্রত্যেকবার প্যানেল থাকে, প্যানেল দিলে আর কেউ দাঁড়ায় না। এখন কেউ বলতে পারবে না সে আমার প্রার্থী।’

Reneta

‘আমি যদি এখানে (বিসিবি) থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এ পদটায় (সভাপতি) কেউ দাঁড়াবে না, এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। বোর্ডে যারাই আসে তারা আমাকে চ্যালেঞ্জ জানাক। কেউ বলুক, সভাপতি হতে চাই, কেউ তো বলেও না! এটা ভালো সাইন নয়। কারো জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত যেখানে নতুন নেতৃত্ব আসবে। নেতৃত্ব দেয়ার মতো লোক আছে। কিন্তু দুঃখজনক হল, কেউ আসতে চায় না। প্যানেল দিলে হয় কী কেউ দাঁড়ায়ই না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছে। নির্বাচন উন্মুক্ত থাকুক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসাননির্বাচনবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রীর

পরবর্তী

বিছানায় শিশুর নিথর দেহ, দড়িতে ঝুলছিল মৃত মা

পরবর্তী

বিছানায় শিশুর নিথর দেহ, দড়িতে ঝুলছিল মৃত মা

নারী 'বন্ড' চান না ড্যানিয়েল ক্রেগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT