স্পোর্টস

বিসিবি একাদশ এবং ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ড্র

বিসিবি একাদশ এবং ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ড্র

চট্টগ্রামে বিসিবি এবং ইংল্যান্ড একাদশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে লাল-সবুজদের বিপক্ষে ৩৮ রানে পিছিয়ে থেকে অল আউট হয় ইংলিশরা। বাংলাদেশী স্পিনার তানভীর হায়দার ৫৩ রান দিয়ে শিকার করেছেন ৪উইকেট।

এর আগে ইংলিশদের বিপক্ষে টস জিতে ব্যটিংয়ে নামে সৌম্য সরকারের বিসিবি একাদশ। আব্দুল মাজিদের সেঞ্চুরি এবং নাজমুল হাসান শান্ত’র ৭২ রানে বিসিবি টাইগারদের সংগ্রহ দাড়ায় ২৯৪ রান।

জবাবে মোদাদ্দেক, তানভীর, শুভাশীষ এবং তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড একাদশ।

স্বেচ্ছায় অবসরে  যাওয়ার আগে হাসিব হামিদ ৫৭ এবং বেন ডাকেট করেন ৬০ রান। দ্বিতীয় ইনিংসে মাঠে না গড়ানোয় ম্যাচের ফলাফল অমিমাংসিত থাকে।

প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…