চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির সিদ্ধান্তে হাথুরুসিংহের সমর্থন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসর খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্র চেয়ে আবেদনও করেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার। তবে জাতীয় দলের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাতে সাড়া দেয়নি বোর্ড। এটিকে সমর্থন জানালেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে কলকাতা। ওই দিনই চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। ৪ এপ্রিল থেকে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নামবে বাংলাদেশ। সাকিব টেস্ট দলের অধিনায়ক আর লিটন সহ-অধিনায়ক। তার আগে আইপিএল খেলার সুযোগ নেই টেস্টের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের।

দেরিতে সাকিব-লিটন আইপিএল খেলা শুরু করার পর আবারও বিরতি পড়বে। কেননা মে মাসে আয়ারল্যান্ড সফর আছে টাইগারদের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাই কদিন আগে স্পষ্ট জানিয়ে দেন, দেশের খেলায় অংশ নেওয়ার পরেই তাদের আইপিএলের জন্য ছাড়া হবে। নিলামের আগে আইপিএল কর্তৃপক্ষকে সাকিব-লিটনের স্লটের ব্যাপারে জানিয়েছিল বিসিবি। সিদ্ধান্তে এখন পর্যন্ত অটল আছে বোর্ড।

রোববার চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে বোর্ডের ভাবনার প্রতি সমর্থন জানান বাংলাদেশের কোচ। আইপিএলে বাংলাদেশেরে খেলোয়াড়দের অনাপত্তিপত্র বিষয়ক প্রসঙ্গ উঠতেই হাথুরুসিংহে বলেন,  ‘আমার মনে হয় মোস্তাফিজও (আইপিএল খেলবে), তিনজন খেলোয়াড়। আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে দেশের হয়ে খেলা। তাদের নাম সেখানে পাঠানোর আগেই বোর্ড এটা জানিয়ে দিয়েছিল। এটাই আছে।’

‘আইপিএলে খেললে তাদের দক্ষতা বাড়বে। এটা সত্য কোন সন্দেহ নেই কারণ এটা হাই ক্লাস টুর্নামেন্ট। কিন্তু তাদের এক নম্বর অগ্রাধিকার হচ্ছে দেশের হয়ে খেলা।’

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আবারও চুক্তিবদ্ধ হওয়া মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলতে কোনো সমস্যা নেই। লাল বলের চুক্তিতে না থাকায় এ বাঁহাতি ও পেসার টেস্টে বিবেচিত হন না। তার অনাপত্তিপত্র পাওয়ার কথা আয়াল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের পরই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকেকেআরলিড স্পোর্টসসাকিব-লিটনহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT